IND vs AUS 3rd T20I: সূর্যকুমারের ভারতের সামনে অস্ট্রেলিয়া-সিরিজ জেতার হাতছানি, কেমন হচ্ছে দুই দলের একাদশ?

IND vs AUS 3rd T20I: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কাল তৃতীয় টি ২০ আন্তর্জাতিক খেলতে নামছে ভারত। আজ দুই দলই পৌঁছে গিয়েছে গুয়াহাটিতে। বিশাখাপত্তনম ও তিরুবনন্তপুরমে জেতার ফলে কালই সিরিজ জয়ের হাতছানি মেন ইন ব্লু-র সামনে।

পাঁচ ম্যাচের সিরিজের প্রতিটি ম্যাচই এখন অজিদের কাছে ডু অর ডাই। ভারতকে এই সিরিজেই প্রথমবার নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব। জয়ের হ্যাটট্রিক সেরে কালই সিরিজ পকেটে পুরে ফেলতে চাইবেন সূর্যকুমাররা।

IND vs AUS 3rd T20I: সূর্যকুমারের ভারতের সামনে অস্ট্রেলিয়া-সিরিজ জেতার হাতছানি

প্রথম টি ২০ আন্তর্জাতিকে ভারত রান তাড়া করতে নেমে শেষ বলে জয় ছিনিয়ে নিয়েছিল। কাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রেকর্ড রান তুলে ভারত ম্যাচ জেতে ৪৪ রানে। ব্যাটাররা ছন্দে রয়েছেন। গতকাল প্রথম তিন ব্যাটারই অর্ধশতরান করেছেন। ব্যাট হাতে বিধ্বংসী মেজাজে দেখা যাচ্ছে রিঙ্কু সিংকে। বোলিং বিভাগে অবশ্য আরও কিছুটা উন্নতির প্রয়োজন রয়েছে।

ভারত কালও উইনিং কম্বিনেশন ধরে রাখতে পারে বলে মনে করা হচ্ছে। প্রথম ম্যাচের দলই গতকাল অপরিবর্তিত রেখেছিলেন সূর্যরা। কাল সিরিজ জিতে বাকি দুটি ম্যাচে রিজার্ভ বেঞ্চের শক্তি যাচাই করে নিতে পারে। শ্রেয়স আইয়ার চতুর্থ ও পঞ্চম টি ২০ আন্তর্জাতিক খেলবেন। ফলে শেষ দুটি ম্যাচে ভারতের একাদশে রদবদল হতেই পারে।

অর্শদীপ সিং দুটি ম্যাচ মিলিয়ে ৮ ওভারে ৮৭ রান খরচ করে একটি উইকেট পেয়েছেন। এই জায়গাটি নিয়ে চিন্তা থাকলেও কাল ভারত একাদশে পরিবর্তন আনবে না বলেই ধারণা বিশেষজ্ঞদের। তবে চলতি সিরিজে শিবম দুবেকেও দেখে নেওয়া যেতে পারে। দুই স্পিনার- অক্ষর প্যাটেল ও রবি বিষ্ণোইয়ের পারফরম্যান্স সন্তোষজনক। ডেথ ওভারে মুকেশ ওভারও ভরসা দিচ্ছেন।

অস্ট্রেলিয়া দলের একাদশে কাল রদবদল হতে পারে। দ্বিতীয় ম্যাচে জেসন বেহরেনডর্ফকে খেলানো হয়নি। টি ২০ বিশ্বকাপের কথা ভেবে অ্যাডাম জাম্পা ও তনভীর সাঙ্ঘাকে খেলিয়েছে অজিরা। এই দুই স্পিনারকে কাল খেলানো হলে শন অ্যাবটের জায়গায় বেহরেনডর্ফকে দেখা যেতে পারে। বিশ্বকাপ ফাইনালের নায়ক ট্রাভিস হেড কাল খেলেন কিনা সেদিকেও তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।

কালকের ম্যাচে বৃষ্টি হওয়ার কোনও আশঙ্কা নেই। ম্যাচের ফলাফল নির্ধারণে ডিই ফ্যাক্টর হতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে। ব্যাটিং সহায়ক পিচে ম্যাচ হাই স্কোরিং হতে পারে। যদিও ২০১৭ সালে এখানে লো-স্কোরিং ম্যাচে ভারতকে হারিয়েছিল অজিরা।

ভারতের সম্ভাব্য একাদশ- যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষাণ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, মুকেশ কুমার।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ- স্টিভ স্মিথ, ম্যাথু শর্ট বা ট্রাভিস হেড, জশ ইনগ্লিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (অধিনায়ক ও উইকেটকিপার), অ্যাডাম জাম্পা, নাথান এলিস, জেসন বেহরেনডর্ফ বা শন অ্যাবট, তনভীর সাঙ্ঘা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+