IND vs AUS 3rd T20I: সতীর্থরা সিরিজ জয়ের লড়াইয়ে সামিল, জীবনের বাইশ গজে নতুন ইনিংসের শুরু মুকেশের
শীতের শুরুতেই শহর জুড়ে বিয়ের মরসুম। সোমবারই ৪৩ বছরের অবিবাহিত তমকা ঝেড়ে ফেলে পিয়া চক্রবর্তীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এর রেশ কাটতে না কাটতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কলকাতার আরও এক সেলেব। তবে তিনি রূপোলি জগতের নন, ক্রিকেট মাঠের। জীবনের ২২ গজে দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন মুকেশ কুমার।
দেশের মাটিতে চলছে ভারত অস্ট্রেলিয়া টি২০ সিরিজ। এই সিরিজের প্রথম দুটি ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশেও ছিলেন বঙ্গ পেসার। কিন্তু তৃতীয় ম্যাচে প্লেয়ার লিস্টে তাঁর নাম দেখা যাওয়ায় জল্পনা তৈরি হয়। তাহলে কী বাদ পড়লেন মুকেশ? যদিও বিসিসিআইয়ের পক্ষ থেকে বিষয়টি পরিস্কার করে দেওয়া হয়।

বিসিসিআইয়ের পক্ষ থেকে লিখিত বার্তায় জানানো হয়েছে, 'পেসার মুকেশ কুমার গুয়াহাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টির আগে ভারতের স্কোয়াড থেকে ছুটি দেওয়ার জন্য বিসিসিআইকে অনুরোধ করেছিলেন। মুকেশ বিয়ে করছেন এবং তাঁর বিয়ের উৎসবের জন্য ছুটি মঞ্জুর করা হয়েছে। রায়পুরে চতুর্থ টি-টোয়েন্টির আগে মুকেশ দলে যোগ দেবেন।' তৃতীয় ম্যাচে টসের সময় টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছেন, 'জীবনের সেরা ম্যাচে নামছে মুকেশ কুমার। ওর জন্য অনেক শুভেচ্ছা।'
মুকেশের সোশ্যাল সাইটে বেশ কিছু ছবি দেখা যায়, যেগুলি বিবাহ অনুষ্ঠান সম্পর্কিত। কয়েকমাস আগেই বাগদান পর্ব হয়ে গিয়েছিল ভারতীয় দলের ক্রিকেটারের। এবার রীতি মেনে বিবাহ সারছেন মুকেশ। আগামী ১ ডিসেম্বর রায়পুরে চতুর্থ একদিনের ম্যাচ। সেই ম্যাচের আগেই ভারতীয় দলে যোদগ দেবেন বঙ্গ পেসার।
সম্প্রতি জাতীয় দলে সুযোগ পাওয়ার পর অশ্বিনের বিরাট সার্টিফিকেট পেয়েছেন বাংলার মুকেশ।
তাঁকেই ভারতীয় দলে মহম্মদ শামির উত্তরসূরি হিসাবে বেছেছেন অশ্বিন। অশ্বিন জানিয়ে দিয়েছেন, 'প্ৰথমে ভেবেছিলাম মহম্মদ সিরাজ হতে পারেন মহম্মদ শামির বিকল্প ক্রিকেটার। কিন্তু এখন আমার মনে হচ্ছে, শামির উত্তরসূরি হওয়ার সব রকম সম্ভাবনা আছে মুকেশ কুমারের।'
বিগত কয়েকটি সিরিজ থেকেই ভারতীয় দলের টি২০ স্কোয়াডের সদস্য হিসাবে দেখা যাচ্ছে মুকেশকে। এমনকি সুযোগ পয়েছেন একদিনের দলেও। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টেও অভিষেক হয়েছে। তাঁর পরিবর্তে তৃতীয় টি২০ ম্যাচে খেলছেন আভেশ খান।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications