মেলবোর্নে প্রথম দিনেই অজিদের বিরুদ্ধে স্বপ্ন দেখাচ্ছে ভারত, দলকে কীভাবে মোটিভেট করলেন কোহলি
মেলবোর্নে ভারতের পারফর্ম্যান্সে 'বিরাট' প্রশংসা কোহলির
মেলবোর্নে প্রথম দিনে অজিদের ব্যকফুটে ঠেলে দিয়ে চালকের আসনে ভারত। দুরন্ত বোলিংয়ের সুবাদে প্রথম দিনে এগিয়ে রাহানে অ্যান্ড কোম্পানি। টস হারলেও এদিন দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে, অ্যাডভান্টেজে ভারতীয় দল।

সৌজন্যে জসপ্রীত বুমরাহ-অশ্বিনদের বোলিং। ০-১ পিছিয়ে থাকা অবস্থায় বক্সিং ডে টেস্টে লড়াইয়ে নেমে সিরিজে প্রত্যাবর্তন করাই ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জ। সেখানেই, মেলবোর্নে ভারতীয় বোলিং জ্বলে ওঠার কারণে অজিদের ১৯৫ রানে অলআউট করে ভারত। বুমরাহ ৪টি ও অশ্বিন ৩টি উইকেট নিয়েছেন। বাকিদের মধ্য অভিষেকেই মহম্মদ সিরাজের নজর কাড়া পারফর্ম্যান্স। ২ উইকেট নিয়ে টেস্ট কেরিয়ার শুরু করলেন সিরাজ।
দুরন্ত বোলিংয়ের পাশাপাশি অজিদের প্রথম ইনিংসে এই রান তাড়া করতে নেমে ভারত শুভমান গিল-পূজারার ব্যাটে ১ উইকেট হারিয়ে ৩৬ রানে পৌঁছেছে। পেইনের দলের থেকে ভারত এখনও পিছিয়ে ১৫৯ রানে।মেলবোর্নের উইকেটে ভারতীয় দলের এমন পারফর্ম্যান্সে এবার দলকে বাইরে থেকে মোটিভেট করলেন বিরাট কোহলি।
টুইটে রাহানে-সিরাজ-বুমরাহদের শুভেচ্ছা জানালেন বিরাট। সোশ্যাল মিডিয়ায় কোহলি লেখেন, 'ভারতের জন্য ক্রিকেট মাঠে দারুণ একটা দিন। বোলারা দারুণ শুরু করলেন। ব্যাটসম্যানরা এরপর দারুণ ছন্দে দিনটা শেষ করলেন।দলকে অভিনন্দন।'
প্রসঙ্গত এবার ডনের দেশে সফরে গিয়ে, অ্যাডিলেডে দিন রাতের টেস্ট খেলে বিরাট দেশে ফিরে এসেছেন। নতুন বছরে বিরাট-অনুষ্কা দুই থেকে তিন হবেন। সেই কারণেই দেশে ফিরেছেন বিরাট।












Click it and Unblock the Notifications