অধিনায়ক রাহানের প্রশংসায় কোহলিকে 'বিরাট' খোঁচা সুনীল গাভাসকরের

অধিনায়ক রাহানের প্রশংসায় কোহলিকে 'বিরাট' খোঁচা সুনীল গাভাসকরের

একদিকে বিরাট কোহলি, অন্যদিকে সুনীল গাভাসকর! প্রাক্তন বনাম বর্তমান! ভারতের দুই প্রজন্মের দুই অধিনায়কের বর্তমান সময়ে তরজা বারেবারে শিরোনামে। এদিন মেলবোর্নে টেস্টের প্রথম দিনে ভারতের নজরকাড়া পারফর্ম্যান্সের পর ফের চর্চার কেন্দ্রে বিরাট বনাম গাভাসকর!

পরোক্ষে বিরাটকে খোঁচা দিলেন গাভাসকর

পরোক্ষে বিরাটকে খোঁচা দিলেন গাভাসকর

ভারতীয় ক্রিকেটে বিরাট বনাম গাভাসকর তরজা যেন এখন নিয়মে পরিণত হয়েছে। সরাসরি নয়, পরোক্ষে বিরাটকে কটাক্ষ গাভাসকরের। অধিনায়কত্ব নিয়ে এবার কটাক্ষ করলেন কিংবদন্তি।

৩৬ এর মহাবিপর্যয় ভুলে ঘুরে দাঁড়াল ভারত

৩৬ এর মহাবিপর্যয় ভুলে ঘুরে দাঁড়াল ভারত

শেষ ইনিংসে অজিদের বিরুদ্ধে ৩৬ রানে অলআউট হওয়ার মহাবিপর্যয়ের পর ভারতের সামনে ঘুড়ে দাঁড়ানোর লড়াই। যেখানেই চাপ অনুভব না করে রাহানের নেতৃত্বে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত। শুধু ঘুরে দাঁড়ানোই নয় প্রথম দিন বল হাতে অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে ছেড়েছে ভারতীয় দল।

রাহানের অধিনায়কত্ব নিয়ে প্রশংসা শুরু

রাহানের অধিনায়কত্ব নিয়ে প্রশংসা শুরু

অতি আক্রমণাত্মক নয় আবার ব্যটফুটে থেকে শুরু করা নয়, ভারসাম্য রেখে নেতৃত্ব দিলেন রাহানে। তাঁর বোলিং পরবির্তন, অশ্বিনকে অনেক আগে থেকে ব্যবহার করে উইকেট পাওয়া, ফিল্ডিং সাজানো! রাহানের নেতৃত্বের এই দিকগুলি নিয়ে ইতিমধ্যেই প্রশংসা শুরু হয়ে গিয়েছে। আর এই নিয়ে এবার নিজের মত দিলেন গাভাসকর।

অধিনায়ক রাহানেকে নিয়ে কী বললেন গাভাসকর

অধিনায়ক রাহানেকে নিয়ে কী বললেন গাভাসকর

সরাসরি রাহানের প্রশংসা না করলেও পরোক্ষে অনেক কিছুই বুঝিয়ে দিলেন গাভাসকর। মেলবোর্নের প্রথম দিনের খেলা দেখে তিনি বলেন, 'রাহানের নেতৃত্ব নিয়ে আমি কোনও মন্তব্য করব না। নাহলেই লোকজন আবার বলবে আমি মুম্বইয়ের ক্রিকেটারদের প্রশংসা করি।'

ঘুরিয়ে রাহানের তারিফ করলেন সানি

ঘুরিয়ে রাহানের তারিফ করলেন সানি

এই মন্তব্যেই ঘুরিয়ে রাহানের অধিনায়কত্বের প্রশংসা করেছেন গাভাসকর। সেই সঙ্গে নাম না করেই কোহলিকে নিয়েও ভারতের প্রাক্তন অধিনায়ক খোঁচা দিতে ছাড়েননি। অধিনায়ক হিসেবে জমি শক্ত করতে কোহলিকে যে আরও সাফল্য দিতে হবে, তা ঘুরিয়ে বুঝিয়ে দিলেন সানি।

ভারতীয় দলে লবির অভিযোগ

ভারতীয় দলে লবির অভিযোগ

এর আগে, ভারতীয় দলে অনিয়ম ও লবির অভিযোগ তুলে ধরে, ক্ষোভ উগরে দিয়েছিলেন প্রাক্তন কিংবদন্তি। বলেছিলেন, দলে নিজের মতামত রাখার জন্য অশ্বিন ভালো পারফর্ম্যান্স করলেও তাঁকে সব ফর্ম্যাটে নেওয়া হয় না। সেই সঙ্গে, বিরাট অধিনায়ক বলে সহজেই পিতৃত্বকালীন ছুটি পান অথচ নটরাজনের মতো ভারতীয় ক্রিকেটে নবাগতদের অজিভূমে নেট বোলার হিসেবে রেখে, বোর্ড তাঁদের পিতৃত্বকালীন ছুটি দেওয়া নিয়ে ভাবে না! প্রাক্তন অধিনায়ক এই অভিযোগ এনেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+