ভারত অস্ট্রেলিয়া মেলবোর্ন টেস্ট: বাউন্সার ইস্যুতে বাগযুদ্ধে স্মিথ-চ্যাপেল
ভারত অস্ট্রেলিয়া মেলবোর্ন টেস্ট: বাউন্সার ইস্যুতে বাগযুদ্ধে স্মিথ-চ্যাপেল
অ্যাডিলেডে প্যাট কামিন্সের এক বিষাক্ত বাউন্সারে হাত ভেঙে টেস্ট সিরিজে থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় তারকা পেসার মহম্মদ শামি। তারপরই এবার বাউন্সার ইস্যুতে বাগযুদ্ধ লেগে গেল অজি ক্রিকেট মহলে।

কেন বাগযুদ্ধ
এক প্রতিক্রিয়ায় অস্ট্রেলিয়া প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল, টেস্টে টেলেন্ডারদের বাউন্সার না করা নিয়ে মত দিয়েছেন। টেলেন্ডাররা ব্যাটিংয়ে সিদ্ধহস্ত হন। তাই বিষাক্ত বাউন্সার খেলতে গিয়ে অনেক সময়ই আঘাত পেয়ে বড়সড় চোট পেয়ে বসেন। সেই কারণেই ম্যাচে টেলেন্ডারদের বিরুদ্ধে প্রতিপক্ষ দলের পেসাররা যাতে ঘাতক বাউন্সার না হাঁকান, মাঠের আম্পায়ারদের সেটাই দেখার পক্ষে তিনি মত দেন।

চ্যাপেলের মত
এক্ষেত্রে তিনি বাউন্সারের বিরোধী নয়, বা বাউন্সার তুলে দেওয়ার পক্ষে নন। শুধুমাত্র প্রতিপক্ষ দলের বোলিং বিভাগের ক্রিকেটাররা ব্যাটিং করতে এলে তাঁদের বিরুদ্ধে ঘাতক বাউন্সার না করার প্রস্তাব রেখেছেন। এতে দুই দলের ক্ষেত্রে বোলাররা ঝুঁকির মুখে পড়বে না বলে চ্যাপেলের মত।

বিরোধী স্টিভ স্মিথ
চ্যাপেলের এই মত একেবারেই মেতে নিতে পারছেন না স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও বর্তমানে টেস্টের এক নম্বর ব্যাটসম্যান এই মতের বিরোধীতা করেন।

স্মিথের মত
চ্যাপেলের সঙ্গে এই বিষষ নিয়ে বিরোধীতা করে বাগযুদ্ধে জড়িয়ে স্মিথ বলেন, 'একটি করে ম্যাচ হয়। আর উনি (চ্যাপেল) একটি করে নতুন মত দিয়ে বসেন। আমার মতে শর্ট বল, বাউন্সার এগুলো ম্যাচের অংশ। এমন ধরনের বোলিংয়ে প্রতিপক্ষ দলের ধৈর্যের পরীক্ষা করা হয়। টেস্টে দিনের পর দিন বাউন্সার বোলারদের কাছে অন্যতম সেরা অস্ত্র। বোলাররা পরিশ্রম করে বাউন্সার রপ্ত করেন। শর্ট বল না করা নিয়ে আমি কোনও নাটকীয়তায় যেতে চাই না। '












Click it and Unblock the Notifications