রাহানের শতরান ও জাদেজার অর্ধশতরানে তিনশোর গণ্ডি পেরিয়ে ইনিংস শেষ ভারতের, অজিদের বিরুদ্ধে লিড কত জেনে নিন

রাহানের শতরান ও জাদেজার অর্ধশতরানে তিনশোর গণ্ডি পেরিয়ে ইনিংস শেষ ভারতের, অজিদের বিরুদ্ধে লিড কত জেনে নিন

অজিঙ্ক রাহানের সেঞ্চুরি ও রবীন্দ্র জাদেজার হাফ সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ৩২৬ রানে অলআউট ভারত। মেলবোর্নে টেস্টের দ্বিতীয় দিনে ১০৪ রান হাঁকিয়ে অপরাজিত ছিলেন রাহানে। তৃতীয় দিন সেখান থেকেই ১১২ রান হাঁকিয়ে আউট হন। ৫৭ হাঁকিয়ে আউট হন জাদেজা। দুই মহারথীর ব্যাটে শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ভারত তিনশো রানের গণ্ডি পার করে। মেলবোর্নে অজিদের থেকে ১৩১ রানের লিড নিয়ে ভারতের প্রথম ইনিংস শেষ হয়।

রাহানের শতরান ও জাদেজার অর্ধশতরানে তিনশোর গন্ডি পেরিয়ে ইনিংস শেষ ভারতের, অজিদের বিরুদ্ধে লিড কত জেনে নিন

ম্যাচের তৃতীয় দিন ৪৯ রানে মধ্য়ে ভারতের শেষ পাঁচটি উইকেট পরেছে। দ্বিতীয় দিন রাহানের একাধিক ক্যাচ পরার পর আজ ১১২ রানে ব্যাটিং করার মাথায় আজ মার্নাস লাবুসানের দুরন্ত থ্রোয়ে ভারত অধিনায়ক রান আউট হয়েছেন। অন্যদিকে জাদেজা স্টার্কের বোলিং, কামিন্সের হাতে বাউন্ডারির সামনে জমা পরেন। নইলে এদিন ভারতের দেড়শো রানের লিড প্রায় পাকা ছিল।

১৩১ রানে এগিয়ে থাকায় মেলবোর্নে দ্বিতীয় টেস্ট জিতে অজিদের বিরুদ্ধে ভারত সিরিজে ফেরার আশা তৈরি করেছে। এবার দ্বিতীয় ইনিংসে বুমরাহ-অশ্বিনরা কেমন বোলিং করে সেটাই এখান দেখার। অ্যাডিলেডে ৩৬ রানে অলআউটের মহাবিপর্যয় কাটিয়ে মেলবোর্নে ভারত স্কোরবোর্ড ৩২৬ রান তুলে ইতিমধ্যে যোগ্য জবার দিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+