দ্বিতীয় ইনিংসে অজিদের ২ উইকেটের পতন, চা পান বিরতিতে চালকের আসনে ভারত

দ্বিতীয় ইনিংসে অজিদের ২ উইকেটের পতন, চা পান বিরতিতে চালকের আসনে ভারত

মেলবোর্নে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের চা পান বিরতিতে চালকের আসনে ভারত। অজিঙ্ক রাহানের ১১২ ও জাদেজার ৫৭ রানে ভর করে তৃতীয় দিনে ৩২৬ রান তুলে ভারত অলআউট হয়। অ্যাডিলেডে ৩৬ রানে অলআউটয়ের মহাবিপর্যয়ের পর রাহানে-জাদেজার ব্যাটে অজিভূমে ঘুরে দাঁড়াল ভারত। প্রথম ইনিংসে তিনশোর গন্ডি পার করে, অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ১৯৫ রান থেকে ভারত ১৩১ রানে লিড নেয়।

দ্বিতীয় ইনিংসে অজিদের ২ উইকেটের পতন, চা পান বিরতিকে চালকের আসনে ভারত

চা পান বিরতিতে দ্বিতীয় ইনিংসে ৬৫ রান খরচ করে ভারত অস্ট্রেলিয়ার দুটি উইকেট তুলে নিয়েছে। জো বার্নস ৪ রানে উমেশ যাদবের শিকার হয়ে আউট হন।

অন্যদিকে দ্বিতীয় ইনিংসেও শুরুতেই অজিদের ব্যাটিংয়ে ভাঙন ধরালেন রবিচন্দ্রন অশ্বিন। ২৮ রানের মাথায় মিডল অর্ডারের নির্ভরযোগ্য ব্যটসম্যান মার্নাস লাবুসানেকে তুলে নিয়েছেন অশ্বিন। রাহানের হাতে ক্যাচ দিয়ে লাবুসানে আউট হন। চা পান বিরতিতে অস্ট্রেলিয়া ৬৫ রানে ২ উইকেট হারিয়ে সাজঘরে ফিরল। ভারতের লিডের থেকে অজিরা এখনও ৬৬ রানে পিছিয়ে রয়েছে।

অস্ট্রেলিয়ার হয়ে ওপেনার ম্যাথু ওয়েড ২৭ রানে ব্যাটিং করছেন। অন্যদিকে প্রথম ইনিংসে ০ রানে আউট হওয়ার স্টিভ স্মিথ ৬ রানে ক্রিজে রয়েছেন। দিনের শেষ সেশনে অজিরা ঘুরে দাঁড়াতে পারে নাকি ভারত চাপ তৈরি করে অজিদের দ্রুত অলআউট করে মেলবোর্ন টেস্ট জয়ের পথে এগিয়ে যায়, সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+