IND vs AUS 2nd T20I: সিরিজে এগিয়ে যাওয়ার ম্যাচে বড় পরীক্ষা ভারতীয় বোলারদের,জানুন দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ
তিরুবনন্তপুরমে দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিকে মুখোমুখি হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে জয় এসেছে, রবিবার সেই ধারা বজায় রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে মেন ইন ব্লু। একদিকে মেন ইন ব্লু চাইবে সিরিজে এগিয়ে যেতে। আর অজিরা চাইবে ঘুরে দাঁড়াতে। প্রথম টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেছিলেন জশ ইংলিশ। কিন্তু দলকে জেতাতে পারেননি। বৃষ্টিতে ব্যাহত হওয়ার আশঙ্কা থাকছে।
ব্যাটিং অর্ডারে পরিবর্তনের সম্ভাবনা কম। তবে প্রথম ম্যাচে দুই ওপেনার রান পাননি। ঋতুরাজ ০ রানে আউট হন, অন্যদিকে, যশস্বী ২১ রান করেন। তিন নম্বরে নামা ঈশান কিষাণ ৫৮ রান করেন। এই ম্যাচে নজর থাকবে তিলক ভার্মার দিকে। কারণ প্রথম ম্যাচে ব্যাট হাতে কার্যকরী ভূমিকা নিতে পারেনি।
ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে এসে তিলক বলেন, 'আমার মানসিকতা খুব পরিস্কার। দল আমাকে যে দায়িত্ব দেবে সেটা ১০০ শতাংশ দিয়ে পালন করার চেষ্টা করব। আমি আমার প্রত্যয়ে অটল থাকি। এই মানসিকতা নিয়েই রবিবার খেলতে নামব।'

নজর থাকবে রবি বিষ্ণোই দিকে। কারণ শেষ ম্যাচে বল হাতে কার্যকরী ভূমিকা নিতে পারেননি। প্রথম ম্যাচে হারলেও অজি শিবিরেও দল পরিবর্তনের সম্ভাবনা কম
রোহিত-বিরাটরা টি২০ থেকে গুটিয়ে নিয়েছেন, চোটের জন্য নেই হার্দিক পাণ্ডিয়া।সূর্যকুমার যাদবের নেতৃত্বে বিশাখাপত্তনমে প্রথম ম্যাচে জয় পেয়েছে ভারত।ভারত ও অস্ট্রেলিয়ার হেড টু হেডে নজর দিলে দেখা যায় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনও পর্যন্ত ২৭টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। তার মধ্যে মোট ১৬টি ম্যাচে জিতেছে ভারত ও ১০টি ম্যাচে জিতেছে অজিরা। আর অমীমাংসিত ১টি ম্যাচ।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৬ নভেম্বর তিরুবনন্তপুরমে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৫৫ শতাংশ। সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
গ্রিনফিল্ড স্টেডিয়ামের নিকাশি ব্যবস্থা অত্যন্ত উন্নতমানের। তবে ম্যাচের সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। টি ২০ ম্যাচে প্রচুর রান ওঠার আশায় মাঠ ভরান ক্রিকেটপ্রেমীরা।
ভারতের সম্ভাব্য প্রথম একাদশঃ যশস্বী জয়সওয়াল, ঈশান কিষাণ, ঋতুরাজ গাইকোয়াড, সূর্যকুমার যাদব, তিলক ভর্মা, রিঙ্কু সিং, অক্ষর প্যাটল, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, মুকেশ কুমার।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য প্রথম একাদশঃ স্টিভ স্টিথ, ম্যাথু শর্ট, অ্যারন হার্ডি, জস ইনগ্লিস, মার্কাস স্টইনিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড, শন অ্যাবট, ন্যাথান এলিস, জেসন বেহরেনডর্ফ, তনভীর সাংঘা।












Click it and Unblock the Notifications