গ্যালারিতে অস্ট্রেলিয়ান বান্ধবীকে প্রেম নিবেদন ভারতীয় ক্রিকেট ফ্যানের, ভাইরাল রোম্যান্টিক মুহূর্ত

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের মাঝে অজি বান্ধবীকে বিয়ের প্রস্তাব ভারতীয় ক্রিকেট ফ্যানের, ভাইরাল রোম্যান্টিক মুহূর্ত

ক্রিকেট মাঠে ভারত-অস্ট্রেলিয়া ডুয়েল মানেই হাই ভোল্টেজ মারকাটারি মহারণ। সেই সঙ্গে দুই দলের ক্রিকেটারদের স্লেজিং গ্যালারির দর্শকদেরও আড়াআড়ি ভাবে ভাগ করে দেয়। সিডনিতে এবার অবশ্য ভারত-অস্ট্রেলিয়া সিরিজে অন্য উত্তেজনা ধরা পড়ছে। মাঠে ফিঞ্চ-ওয়ার্নাররা চোট পেলেও তেতে যাওয়া নয়, ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ঝালিয়ে নিচ্ছেন অজি ক্রিকেটাররা। মাঠে যখন এমন দৃশ্য দেখা যাচ্ছে মাঠের বাইরে গ্যালারিতে তখন রচিত হল নয়া প্রেমকাহিনি।

গ্যালারিতে অস্ট্রেলিয়ান বান্ধবীকে প্রেম নিবেদন ভারতীয় ক্রিকেট ফ্যানের, ভাইরাল রোম্যান্টিক মুহূর্ত

এদিন সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের মাঝেই গ্যালারিতে অস্ট্রেলিয়ান বান্ধবীকে প্রেম নিবেদন করে বসলেন ভারতীয় ক্রিকেট সমর্থক। করোনা পরবর্তী দুনিয়ায় এই সিডনি দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে গ্যালারিতে দর্শক ফেরার ছবি ধরা পড়েছে। সেখানেই এবার ভারতীয় রাজপুত্রের সঙ্গে অজি রাজকন্যার প্রেমের ছবিতে মজল গোটা দুনিয়া।

ম্যাচের মাঝে বিরাট কোহলি-শ্রেয়স আইয়াররা যখন অজিদের বিরুদ্ধে জয়ের জন্যে ৩৯০ রানের পাহাড় প্রমাণ রান তাড়া করতে ব্যস্ত। সেই সময়ই গ্যালারিতে এক ভারতীয় ক্রিকেট সমর্থক হাঁটু গেড়ে বসে গার্লফ্রেন্ডের সামনে আংটির বাক্স খুলে ধরেন। এক মুহূর্তের অপেক্ষা, ভরা গ্যালারির মাঝে বন্ধুর থেকে এমন প্রেম নিবেদন পেয়ে ঐ বান্ধবী আর নিজেকে আর গুটিয়ে রাখেনি।

অজি বান্ধবী ভারতীয় বয়ফ্রেন্ডের প্রস্তাবে সম্মতি দিতেই দুজন একে অপরকে জড়িয়ে ধরে চুমু খেয়ে প্রেমের মুহূর্ত সেলিব্রেট করেন। তাঁদের দেখে গ্যালারির দর্শকরা হাততালি দিয়ে রোম্যান্টিক যুগলকে অভিনন্দন জানান। শুধু দর্শকরাই নয়, মাঠ থেকে জায়েন্ট স্ক্রিনে দুই দেশের প্রেমিক-প্রেমিকার এমন রোম্যান্টিক মুহূর্তে দেশে মাঠে হাততালি দিয়ে অজি ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল তাঁদের অভিনন্দন জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+