অধিনায়ক বদলে পাল্টে গেল ভারত, রাহানের ফিল্ডিং পরিবর্তন চমকে দিল ক্রিকেটবিশ্বকে, প্রশংসায় কে কী বললেন

অধিনায়ক বদলে পাল্টে গেল ভারত, রাহানের ফিল্ডিং পরিবর্তন চমকে দিল ক্রিকেটবিশ্বকে, প্রশংসায় কে কী বললেন

অধিনায়ক বদলে যেন পাল্টে যাওয়া ভারত। মেলবোর্ন টেস্টের প্রথম দিনেই অস্ট্রেলিয়াকে ১৯৫ রানে অলআউট করে বক্সিং ডে টেস্টে আশা দেখাচ্ছে ভারতীয় দল। এই সাফল্যের পিছনে অধিনায়ক অজিঙ্ক রাহানেকেই কারিগর হিসেবে দেখছেন রিকি পন্টিং থেকে বীরেন্দ্র সেহওয়াগদের মতো প্রাক্তনীরা।

মহাবিপর্যয় থেকে ঘুরে দাঁড়িয়ে চালকের আসনে ভারত

মহাবিপর্যয় থেকে ঘুরে দাঁড়িয়ে চালকের আসনে ভারত

অ্যাডিলেড টেস্টে হার, সেই সঙ্গে ৩৬ রানের মহাবিপর্যয়, যারপর মেলবোর্নে ভারত কীভাবে প্রত্যাবর্তন করবে সেই নিয়ে দুঃশ্চিন্তা ছিল। সেখানে দাঁড়িয়েই এদিন রাহানের অধিনায়কত্বে দারুণ প্রত্যাবর্তন ভারতের। শান্ত চরিত্রের ঠান্ডা মাথার রাহানের অধিনায়কত্বে মুগ্ধ ক্রিকেট দুনিয়া। শুধুমাত্র বোলিংয়ে পরিবর্তনই নয়, বোলারদের আত্মবিশ্বাস দেওয়া, সেই সঙ্গে অধিনায়ক রাহানের ফিল্ডিং পরিবর্তনও চমক দিয়েছে।

 অধিনায়ক রাহানতে মজে রিকি পন্টিং

অধিনায়ক রাহানতে মজে রিকি পন্টিং

অধিনায়ক রাহানের এই পারফর্ম্যান্সে মজেছেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক এই নিয়ে বলেন, 'অ্যাডিলেডের ধাক্কা কাটিয়ে ভারত কীভাবে প্রত্যাবর্তন করবে, সেটা চিন্তার ছিল। সেখানেই রাহানের অধিনায়কত্বে আজ যেন অন্য দলকে দেখলাম। ফিল্ডিং সাজানো থেকে, বোলার পরিবর্তন রাহানে আজ সবকিছুতেই যেন একদম নিখুঁত।'

বীরেন্দ্র সেহওয়াগ কী বললেন

বীরেন্দ্র সেহওয়াগ কী বললেন

পন্টিংয়ের সঙ্গে একমত ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগও। তিনি বলেন, 'রাহানের ফিল্ডিং সাজানোয় দারুণ বুদ্ধিমত্তার পরিচয় রয়েছে। সেই কারণে অস্ট্রেলিয়াকে ১৯৫ রানে বেঁধে রাখা গিয়েছে।'

শেন ওয়ার্ন কী বললেন

শেন ওয়ার্ন কী বললেন

অন্যদিকে শেন ওয়ার্নও রাহানের প্রশংসায় পঞ্চমুখ। বিরাটের অনুপস্থিতিতে ভারতীয় দলের অধিনায়ক রাহানেকে নিয়ে তিনি বলেন, 'ভারতীয় বোলাররা যেমন দুর্দান্ত বোলিং করেছেন, রাহানের অধিনায়কত্বও সমান প্রশংসনীয়।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+