পিঙ্ক টেস্টের প্রথম দিন ৬ উইকেট হারিয়ে ২৩৩ রান তুলল ভারত

অপেক্ষার আর মাত্র কিছুক্ষণ! অ্যাডিলেডে দিন রাতের পিঙ্ক বল টেস্টে ভারত-অস্ট্রেলিয়া মহারণ নিয়ে উত্তেজনা তুঙ্গে

প্রতীক্ষার অবসান! অ্যাডিলেডে দিন রাতের পিঙ্ক বল টেস্টে ভারত-অস্ট্রেলিয়া মহারণ শুরু। এই প্রথমবার ডনের দেশে পিঙ্ক বল টেস্ট খেলছে ভারত। ভারতীয় ক্রিকেটে অবশ্যই আজ ঐতিহাসিক দিন। এর আগে দেশের মাটিতে ২০১৯ এর নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে পিঙ্ক টেস্ট খেলেছে ভারত। তাই এবার অস্ট্রেলিয়ার মাটিতে পিঙ্ক টেস্ট বিরাটের ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জ।

অপেক্ষার আর মাত্র কিছুক্ষণ! অ্যাডিলেডে দিন রাতের পিঙ্ক বল টেস্টে ভারত-অস্ট্রেলিয়া মহারণ নিয়ে উত্তেজনা তুঙ্গে

অন্যদিকে শেষবার এই অজিভূমে ২-১ টেস্ট সিরিজ জিতে ইতিহাস তৈরি করেছিল কোহলি অ্যান্ড কোম্পানি। এবার তারা অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাভাসকর ট্রফি ধরে রাখতে পারে কিনা, সেটাই এখন দেখার।

৫: ১৫: পিঙ্ক টেস্টের প্রথম দিন ৬ উইকেট হারিয়ে ২৩৩ রান তুলল ভারত

৪.৪০: এবার আউট হনুমা বিহারী। হ্যাজেলউডের বোলিংয়ের বিরুদ্ধে মাত্র ১৬ রান করে সাজঘরে ফিরলেন। ভারত ২০৬/৬

৪.২৪: আউট রাহানে। স্টার্কের বোলিংর বিরুদ্ধে এলবিডব্লিউ আউট রাহানে। ৪২ রান করে সাজঘরে ফিরলেন তিনি। ভারত ১৯৬/৫।

৪.০৮: রাহানের সঙ্গে ভুল বোঝাবুঝি, রান আউট বিরাট। ৭৪ রান করে রান আউট কোহলি। ৮টি বাউন্ডারির সাহায্যে তিনি এই রান করেন।

২.৫২: ১২৩ বলে হাফ সেঞ্চুরি হাঁকালেন বিরাট কোহলি। অ্যাডিলেডের এই মাঠে বিরাটের ৩টি সেঞ্চুরি রয়েছে। এবার হাফ সেঞ্চুরি থেকে সেঞ্চুরিতে পৌঁছাতে পারেন কিনা, সেটাই এখন দেখার।

কোহলির ব্যাটে বিরাট লড়াই ভারতের, হাফ সেঞ্চুরি হাঁকালেন অধিনায়ক

২.২৩: দ্বিতীয় সেশনে পূজারার গুরুত্বপূর্ণ উইকেট হারাল ভারত। তবে আশার আলো বিরাট কোহলি। ১১১ বল খেলে বিরাট ৩৯ রানে ব্যাটিং করছেন। অজিঙ্ক রাহানে ২০ বলে খেলে ২ রানে ক্রিজে রয়েছেন। পিঙ্ক টেস্টে দ্বিতীয় সেশন শেষে ভারত ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তুলেছে।

১.৫৪: ভারতের তৃতীয় উইকেটের পতন। আউট চেতেশ্বর পূজারা। ন্যাথান লায়নের বোলিংয়ে লেগ সাইটে লাবুসানের হাতে ক্যাচ দিয়ে আউট পূজি। আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে সফল পেইন। হট স্পটে বল পূজারার ব্যাটের কানায় লেগে লাবুসানের হাতে জমা পড়েছে বলে দেখা যায়। ১৬০ বলে ৪৩ রান করে আউট পূজারা। ক্রিজে এলেন অজিঙ্ক রাহানে।

ভারতের তৃতীয় উইকেটের পতন। আউট চেতেশ্বর পূজারা।

১.৩৫: পূজারার ক্যাচ ফেললেন লাবুসানে। লেগ সাইডে ক্যাচটি যদিও বেশ কঠিন ছিল। ৪৬ ওভার শেষে ভারত ৮৩/২

১.১০: ৪০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৭১ রান তুলেছে ভারত। চেতেশ্বর পূজারা ২৮ ও বিরাট কোহলি ২১ রানে ব্যাটিং করছেন।

১১.৩০: ভারতের ২ উইকেট শিকার করে ডিনারে গেল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে দাপুটে বোলিং করে ভারতকে ৪১ রানে আটকে রাখল অজিব্রিগেড। ভারত প্রথম ইনিংস শেষে ৪১ রানে ২টি উইকেট হারিয়ে লড়াই করছে।

১১.০২: ভারতের দ্বিতীয় উইকেটের পতন, আউট মায়াঙ্ক আগারওয়াল। মায়াঙ্কের মিডল স্টাম্প নাড়িয়ে দিয়ে উইকেট শিকার প্যাট কামিন্সের। ৪০ বলে ১৭ রান করে মায়াঙ্ক আউট হলেন। ভারত ৩২/২, ক্রিজে এলেন বিরাট।

১০.২৫: ১০ ওভার শেষে ভারত ২১/১, চেতেশ্বর পূজারা ১০ ও মায়াঙ্ক আগারওয়াল ১০ রানে খেলছেন।

৯.৩৩: আউট পৃথ্বী শ, দারুণ শুরু অস্ট্রেলিয়ার। ০ রানে আউট হয়ে ফিরলেন। উইকেট শিকারী মিচেল স্টার্ক

 LIVE : শূন্য রানে ফিরলেন পৃথ্বী শ, দারুণ শুরু অস্ট্রেলিয়ার

৯.০০: টস জিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের। বিরাট বড় রান করে স্কোরবোর্ডে রানের পাহাড় গড়তে চান বলে জানালেন।

অ্যাডিলেডে দিন রাতের পিঙ্ক বল টেস্টে ভারত-অস্ট্রেলিয়া মহারণ

৮.৪৫: ভারত ইতিমধ্যেই তাঁদের দল একদিন আগে জানিয়ে দিয়েছে। ভারতীয় একাদশ--মায়াঙ্ক আগারওয়াল, পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে (সহঅধিনায়ক), হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, উমেশ যাদব, রবিচন্দ্রন অশ্বিন

অ্যাডিলেডে দিন রাতের পিঙ্ক বল টেস্টে ভারত-অস্ট্রেলিয়া মহারণ

৮.৪০: এদিন অস্ট্রেলিয়ার হয়ে দিন রাতের প্রথম টেস্টে অভিষেক করলেন ক্যামেরন গ্রিন। ইতিমধ্য়ে তাঁকে ঘিরে অজি ক্রিকেট মহলে প্রশংসা তুঙ্গে। ইয়ান চ্যাপেল তাঁকে বিশেষ প্রতিভা বলে উল্লেখ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+