ডনের দেশে শেষবার ভারত-অজি টি ২০ যুদ্ধের ফল কী? কুড়ি-বিশের ক্রিকেটে ভারতের তুরুপের তাস কে?

ডনের দেশে শেষবার ভারত-অজি টি ২০ যুদ্ধের ফল কী? কুড়ি-বিশের ক্রিকেটে ভারতের তুরুপের তাস কে?

শুক্রবার ম্যাচ ডে! ওডিআই হারের বদলা নেওয়ার লক্ষ্যে টি-২০ সিরিজে মাঠে নামছে মেন ইন ব্লু। টি-২০তে অস্ট্রেলিয়া সবসময়ই কঠিন দল। অ্যাওয়ে সিরিজে তাই কাজটা কঠিন ভারতের। একনজরে ডনের দেশে শেষবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারত কেমন পারফর্ম করেছিল দেখে নেওয়া যাক।

একনজরে সিরিেজর ফল

একনজরে সিরিেজর ফল

২০১৮-১৯ সালে অস্ট্রেলিয়া সফরে ৩ম্যাচের টি-২০ সিরিজ খেলেছিল ভারত। সেই সিরিজ ১-১ ব্যবধানে নিষ্ফলা হয়েছিল। সিরিজের প্রথম লড়াইয়ে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে অস্ট্রেলিয়া ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারতকে ৪ রানে হারিয়ে ১-০ এগিয়ে যায়। দ্বিতীয় ম্যাচ ভেস্তে যাওয়ার পর তৃতীয় ম্যাচে ভারত প্রত্যাঘাত দিয়েছিল। অজিদের বিরুদ্ধে ৬ উইকেট ম্যাচ জেতে মেন ইন ব্লু।

ভারতের হয়ে ব্যাটে সেরা পারফর্মার

ভারতের হয়ে ব্যাটে সেরা পারফর্মার

ডনের দেশে শেষবার টি-২০ সিরিজে ভারতের হয়ে শিখর ধাওয়ান ব্যাটে নজর কেড়েছিলেন। প্রথম টি-২০ ম্যাচে ধাওয়ান ৭৬ রান হাঁকান। সিরিজের তৃতীয় ম্যাচে হাফ সেঞ্চুরি হাতছাড়া করেন। ৪১ রানে আউট হয়েছিলেন ধাওয়ান। বিরাটের ব্যাটেও বড় রান এসেছিল। তৃতীয় টি-২০ ম্যাচে বিরাট ৬১ রান হাঁকিয়েছিলেন।

ভারতের হয়ে বলে সেরা পারফর্মার কে?

ভারতের হয়ে বলে সেরা পারফর্মার কে?

শেষবার অজি সফরে টি-২০ সিরিজে প্রথম ম্যাচে কুলদীপ যাদব ৪ ওভারে ২৪ রান খরচে ২ উইকেট নিয়েছিলেন। তৃতীয় ম্যাচে ১৯ রান করচে ১টি উইকেট পান। ক্রুণাল পান্ডিয়া ৩৬ রান খরচে ৪ উইকেট পেয়েছিলেন।

আসন্ন টি-২০ সিরিজে ভারতের এক্স ফ্যাক্টর কে

আসন্ন টি-২০ সিরিজে ভারতের এক্স ফ্যাক্টর কে

আসন্ন টি-২০ সিরিজে ভারতের এক্স ফ্যাক্টর হার্দিক পান্ডিয়া। ডনের দেশে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার্দিক পান্ডিয়া ওডিআই সিরিজে দুরন্ত ব্যাটিং করেছেন। যেখানে প্রথম ও তৃতীয় ম্যাচে হার্দিক মেন ইন ব্লুর হয়ে সর্বোচ্চ রান হাঁকান। সিডনিতে প্রথম ম্যাচে ৯০ রান হাঁকানোর পর ক্যানবেরাতে ৯২ রানে অপরাজিত ছিলেন হার্দিক। ওডিআইয়ের এর পারফর্ম্যান্স ধরে রাখতে পারলে পান্ডিয়া টি-২০ সিরিজে ভারতের এক্স ফ্যাক্টর ক্রিকেটার হতে চলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+