IND vs AFG: বিশ্বকাপের আগে পরীক্ষার শেষ সুযোগ, উইকেটরক্ষক নিয়ে চর্চা অব্যাহত, দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

বৃহস্পতিবার নতুন বছরে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামছে ভারত। মোহালিতে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচ খেলবে রোহিত ব্রিগেড। টি২০ বিশ্বকাপের ঠিক পাঁচ মাস আগে এই তিন ম্যাচের সিরিজই পরীক্ষানীরীক্ষার শেষ সুযোগ কোচ রাহুল দ্রাবিড়ের কাছে। ওপেনিং থেকে বোলিং সব কম্বিনেশনকেই এই সিরিজে দেখে নিতে হবে ভারতীয় দলের থিঙ্ক ট্যাঙ্ককে।

আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে খেলবেন না কিং কোহলি। ব্যক্তিগত কারণেই সিরিজের প্রথম ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন কোহলি। এমনকি মোহা‌লিতে আসেননি বিরাট।অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে তরুণ ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল ওপেনিং করতে আসবেন। তিন নম্বরে নামানো হতে পারে শুভমান গি‌লকে। এই সিরিজে প্রায় ১ বছর পর আবার আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটতে চলেছে হিটম্যানের।

IND vs AFG

রোহিতের নেতৃত্ব থেকে ব্যাটিং সবকিছুই আতসকাচের তলায় থাকবে। এই ম্যাচে তিলক ভর্মা এবং রিঙ্কু সিংয়ের সুযোগ পাওয়া নিশ্চিত। সিরাজ-বুমরাহের বিশ্রামের কারণে পেস বোলিং বিভাগে থাকবেন আবেশ খান, অর্শদীপ সিং এবং মুকেশ কুমার। স্পিন অ্যাটাকে অক্ষর প্যাটে‌ল এবং কুলদীপ যাদব দুই জনকেই খেলানো হতে পারে। তবে উইকেট হিসাবে কে খেলবেন জিতেশ শর্মা নাকি সঞ্জু স্যামসন তা নিয়ে চর্চা আছে।

কোচ রাহুল দ্রাবিড় বলেছেন, রিংকু সিং আন্তর্জাতিক ক্রিকেটে ভালো শুরু করেছে এবং সে সত্যিই ভালো খেলছে। আমরা তাকে যে ভূমিকা দিয়েছি, (ফিনিশারের ভূমিকা) ও সেটা পূরণ করছেন। এই সিরিজ তাঁর কাছে আরও একটা বড় সুযোগ।'

আফগানিস্তান শিবিরে বড় ধাক্কা সিরিজ শুরুর একদিন আগেই। চোটের জন্য সিরিজের একদিন আগে নাম প্রত্যাহার করে নিলেন আফগানিস্তান স্পিনার রশিদ খান। ফলে তিন ম্য়াচের সিরিজে তিনি খেলতে পারবেন না। দীর্ঘদিন ধরেই তিনি চোটে ভুগছিলেন। তাঁর পরিবর্তে খেলেত পারেন কোয়াইস আহমেদ। নজর থাকবে ব্যাটার ইব্রাহিম জাদরানের দিকেও।

একে তো শীতকালের জন্য এমনিতেই পারদ ক্রমশ নিম্নমুখী পঞ্জাবে। তারসঙ্গে যুক্ত হয়েছে ঘন কুয়াশা এবং শিশির। পঞ্জাবের এই শহরে সন্ধ্যার পর থেকেই তাপমাত্রার পারদ ব্যাপকভাবে নিন্মমুখী হচ্ছে। ম্যাচের দিন সর্বিনম্ন তাপমাত্রা ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। তবে সূর্যাস্তের পর অত্যাধিক পরিমাণে শিশির পড়তে পারে। আর যেহেতু সন্ধ্যা সাতটা থেকে এই ম্যাচটি শুরু হবে, তাই মাঠে ফ্লাডলাইট থাকলেও, ঘন কুয়াশার পড়বে, তার জেরে ম্যাচে বিঘ্ন ঘটতে পারে। যে দল টসে জিতবে তারা প্রথমে ব্যাটিং নেবে।

ভারতের সম্ভাব্য প্রথম একাদশঃ রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন অথবা জীতেশ শর্মা, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আবেশ খান, অর্শদীপ সিং, মুকেশ কুমার।

আফগানিস্তানের সম্ভাব্য প্রথম একাদশঃ হাজরাতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, আজমাতুল্লাহ ওমরজাই,নাজিবুল্লাহ জাদরান, মহম্মদ নবী, গুলবাদিন নায়িব অথবা করিম জানাত, মুজিব উর রহমান, কোয়াইস আমমেদ, নবীন উল হক, ফজলহক ফারুকী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+