IND vs AFG: লক্ষ্য বিশ্বকাপ, আফগানদের বিরুদ্ধে টি২০ সিরিজে ভারতের নেতৃত্বে কে? রইল বিরাট আপডেট

২০২২ সালের টি২০ বিশ্বকাপের পর থেকে ভারতের জার্সিতে আর ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে দেখা যায়নি রোহিত শর্মাকে। ২০২৩ সাল জুড়ে আন্তর্জাতিক পর্যায়ে শুধুমাত্র টেস্ট এবং একদিনের ম্যাচ খেলেছেন রোহিত। কিন্তু নতুন বছরের শুরুতে ফের কী টি২০-তে ফিরছেন হিটম্যান? তাও আবার নেতৃত্বের ভূমিকা? বিস্তারিত তুলে ধরা হল এই প্রতিবেদনে।

একটি ক্রীড়া ওয়েবসাইটের প্রতিবেদন অনুসারে আফগানিস্তান সিরিজ থেকে টি২০ ক্রিকেটে ফিরতে চলেছেন রোহিত। এমনকি তিন ম্যাচের এই সিরিজে নেতৃত্বের দায়িত্বেও দেখা যাবে হিটম্যানকে। কয়েকমাস পরই টি২০ বিশ্বকাপ। সেই বিশ্বকাপে টিম ইন্ডিয়ার নেতৃত্ব দিতে পারেন রোহিতই। তার আগে টি২০-র মহড়াটা আফগানদের বিরুদ্ধে সেরে নিতে চাইছেন রোহিত।

IND vs AFG

দীর্ঘ এক বছর বিরতির পর টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। একটি রিপোর্ট অনুযায়ী, আফগানিস্তানের বিরুদ্ধে শুরু হতে যাওয়া টি২০ সিরিজে তিনি টিম ইন্ডিয়াতে ফিরবেন। রোহিত যদি এই সিরিজে ফিরে আসেন, তাহলে স্পষ্টতই বোঝা যাবে বিসিসিআই তাঁকে টি২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার নেতৃত্ব দেওয়ার জন্যই ভাবনা চিন্তা করছে।

সংশ্লিষ্ট প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজে ভারতীয় দলের অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা। বিসিসিআইয়ের এক আধিকারিককে উদ্ধৃত করে এই প্রতিবেদনে আরও লেখা হয়েছে যে 'রোহিত শর্মার সঙ্গে আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে এবং তিনি টি২০ বিশ্বকাপে অধিনায়কত্বের দায়িত্ব নিতে প্রস্তুত।'

দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট সিরিজের পরপরই আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে হবে ভারতীয় দলকে। ১১ থেকে ১৭ জানুয়ারি এই তিনটি ম্যাচ হবে। টি২০ বিশ্বকাপের আগে এটাই টিম ইন্ডিয়ার শেষ টি২০ সিরিজ। এমন পরিস্থিতিতে, বিশ্বকাপের জন্য টিম কম্বিনেশন সহ অন্যান্য বিষয়গুলি চূড়ান্ত করতে এটাই ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে শেষ সুযোগ। এই কারণেই এই সিরিজটিকে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

চোট কাটিয়ে পুরো ফিট হতে পারেননি পাণ্ডিয়া ফল এই সিরিজে তাঁর খেলা অনিশ্চিত। এমনকি চোট পেয়ে ছিটকে গিয়েছেন সূর্যকুমার যাদব। ফলে আফগানদের বিরুদ্ধে সিরিজে কে নেতৃত্ব দেবেন তা নিয়ে জল্পনা শুরু হয়।

আইপিএল পর্ব মিটলেই টি২০-র মেগা চ্যালেঞ্জ ভারতের জন্য। আইসিসি ট্রফির খরা কাটানোর চ্যালেঞ্জ ভারতীয় দলের কাছে। চলতি বছরের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসতে চলেছে টি ২০ বিশ্বকাপের আসর। উল্লেখ্য টি-২০ বিশ্বকাপ হবে ৪-৩০ জুন। আইসিসির তরফে এখনও গ্রুপবিন্যাস করা হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+