রোহিতের বিশ্বরেকর্ড! ভারতের ব্যাটিং বিপর্যয় রুখে হাঁকালেন পঞ্চম টি২০ আন্তর্জাতিক শতরান, তবু রইল অসন্তোষ

IND vs AFG: রোহিত শর্মা বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে টি২০ আন্তর্জাতিকে পঞ্চম শতরানটি হাঁকালেন। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি২০ আন্তর্জাতিকে।

দলের ব্যাটিং বিপর্যয় রুখে এই দুরন্ত শতরান তাঁকে স্বস্তি দিল। তবে তারই মধ্যে আম্পায়ারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন হিটম্যান।

রোহিতের বিশ্বরেকর্ড!

২০২২ সালের টি২০ বিশ্বকাপে রোহিত সিডনিতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৩৯ বলে ৫৩ রান করেছিলেন। তারপর থেকে তাঁর রান ছিল যথাক্রমে ১৫, ২, ১৫, ২৭, ০ এবং ০। রোহিত টি২০ বিশ্বকাপে খেলার লক্ষ্যে রান পেতে কতটা মরিয়া ছিলেন তা বোঝা গিয়েছিল আম্পায়ার বীরেন্দর শর্মার সঙ্গে কথোপকথনে।

আজকের ম্যাচের দ্বিতীয় বলটি লেগ বাই দিয়েছিলেন আম্পায়ার। স্কোরবোর্ডে তাঁর নামের পাশে শূন্য দেখে রোহিত আম্পায়ারের কাছে জানতে চান সে ব্যাপারে। আম্পায়ার লেগ বাই দেওয়ার কথা বললে রোহিত বলেন, ব্যাটেই বল লেগেছিল। ইতিমধ্যেই চলতি সিরিজে তাঁর নামের পাশে যে দুবার শূন্য বসেছে সে কথাও বলেন হিটম্যান।

আবার চতুর্দশ ওভারে মহম্মদ সালিমের শেষ বলটি রোহিতের কোমরের উপর উচ্চতায় ছিল। রোহিত এক রান নেন। কিন্তু আম্পায়ার নো বল না ডাকায় তিনি অসন্তোষ প্রকাশ করেন। সেই বীরেন্দর শর্মাকেই রোহিত বারবার দেখাতে থাকেন বলটি কোমরের উপরের উচ্চতায় এসেছিল। এই বলে উইকেট না পড়ায় নো বলের জন্য তা চেক করা যায়নি। তবে রিপ্লেতে দেখা যায় রোহিতই ঠিক ছিলেন।

ভারত এদিন ৪.৩ ওভারে ২২ রান ওঠার ফাঁকেই চার উইকেট হারিয়েছিল। সেখান থেকে দলকে দুশো পার করে দিলেন রোহিত, রিঙ্কু সিংকে নিয়ে। ২০১৮ সালে লখনউয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি২০ আন্তর্জাতিক শতরানটি পেয়েছিলেন। তারপর এই প্রথম পেলেন টি২০ আন্তর্জাতিক সেঞ্চুরি। হাঁকালেন কেরিয়ারের সর্বাধিক টি২০ আন্তর্জাতিক স্কোর।

সূর্যকুমার যাদব ও গ্লেন ম্যাক্সওয়েল (চারটি করে শতরান) পিছনে ফেলে পঞ্চম টি২০ আন্তর্জাতিক সেঞ্চুরিটি পেলেন রোহিত। ২০১৭ সালে ইন্দোরে ইন্দোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে করেছিলেন ১১৮ রান। আজ ভারত ৪ উইকেটে ২১২ রান তুলল। ১১টি চার ও ৮টি ছয়ের সাহায্যে রোহিত ৬৯ বলে ১২১ রানে অপরাজিত রইলেন।

রোহিত ৪১ বলে ৫০ ও ৬৪ বলে শতরান পূর্ণ করেন। রিঙ্কু সিং ৩৯ বলে ৬৯ রানে অপরাজিত থাকলেন। ২টি চার ও ৬টি ছয়ের সৌজন্যে। রিঙ্কু পেলেন দ্বিতীয় টি২০ আন্তর্জাতিক অর্ধশতরান, টি২০ আন্তর্জাতিক কেরিয়ারে ব্যক্তিগত সর্বাধিক রানও করলেন রিঙ্কু। ফরিদ আহমেদ তিনটি ও আজমাতুল্লাহ ওমরজাই ১টি উইকেট নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+