IND vs AFG: বিরাট রেকর্ডের হাতছানি রোহিতের সামনে, টি২০-তে এমন মাইলস্টোন বিশ্বের কোনও ক্রিকেটারের নেই
রবিবার ইন্দোরে দ্বিতীয় টি২০ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। এই ম্যাচ জিতেই সিরিজ জয় নিশ্চিত করে নেওয়াই লক্ষ্য টিম ইন্ডিয়ার কাছে। প্রায় এক বছরের বেশি সময় পর টি২০ আন্তর্জাতিকে প্রত্যাবর্তন ঘটতে চলেছে বিরাট কোহলির। ফলে ইন্দোরেবিরাট শো দেখার অপেক্ষায় ক্রিকেট ভক্তরা। তবে কোহলির কামব্যাক ম্যাচে এক এক বিরল রেকর্ড করতে চলেছেন রোহিত শর্মা।
প্রত্যাবর্তনের ম্যাচে রোহিত শর্মা শূন্য রানে রান আউট হয়েছিলেন। তিনিও চাইবেন বড় রান পেতে। তবে ইন্দোরে টস করতে যাওয়ার সঙ্গে সঙ্গে এক নতুন মাইলস্টোনের মালিক হবেন হিটম্যান। যা টি২০ আন্তর্জাতিকে কোনও ক্রিকেটারের নেই। বিগত ১৯ বছরের আন্তর্জাতিক টি২০-তে ইতিমধ্যেই সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড গড়ে ফেলেছেন রোহিত। রবিবার আরও একটি পালক যুক্ত হতে চলেছে রোহিতের রেকর্ডের মুকুটে।

এক বছরের বেশি সময় পর টি২০ আন্তর্জাতিকে প্রত্যাবর্তনটা ভালো হয়নি রোহিতের। প্রথম ম্যাচে ব্যাট হাতে রান পাননি। কিন্তু অধিনায়ক হিসাবে সফল রোহিত। দ্বিতীয় ম্যাচেও খেলবেন তিনি। এই ম্যাচে ব্যাটে রান চাইছেন রোহিত। এই ম্যাচেও আরও বেশ কিছু রেকর্ড সৃষ্টির হাতছানি রয়েছে রোহিতের সামনে।
হিটম্যান ইতিমধ্যেই ৫২ টি২০-তে দলকে নেতৃত্ব দিয়েছেন ৩২.৪৯ গড়ে ১৫২৭রান করেছেন। তাঁর নামের পাশে দুটি সেঞ্চুরি এবং দশটি অর্ধশতরান রয়েছে। টি২০ ক্রিকেটে অধিনায়ক হিসেবে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে বিরাট কোহলিকে ছাড়িয়ে যেতে আর মাত্র ৪৪ রান করতে হবে রোহিতকে।
কোহলি ২০২১ সালে টি২০ বিশ্বকাপের পর পদত্যাগ করার আগে পর্যন্ত ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ভারতীয় অধিনায়ক হিসাবে ৪৬ ইনিংসে (৫০ ম্যাচ) ১৫৭০ রান করেছিলেন। অন্যদিকে ধোনির অধিনায়ক হিসাবে ধোনি ৪২টি টি২০ ম্যাচে ভারতকে জিতিয়েছেন। শেষ দুটি ম্যাচে রোহিত দলকে জেতালে এই রেকর্ডও স্পর্শ করবেন হিটম্যান।
২০২৩ সালের বিশ্বকাপ ও আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে গুরুত্ব দিতেই রোহিত, বিরাট টি২০-তে দেশের হয়ে আর খেলেননি। তবে তাঁরা আইপিএলে খেলেছেন।












Click it and Unblock the Notifications