IND vs AFG: আফগানিস্তানকে মোহালিতে হারাতে ভারতের চাই ১৫৯, রোহিত-ব্রিগেডের হয়ে বল হাতে সফল কারা?
IND vs AFG: মোহালিতে প্রথম টি২০ আন্তর্জাতিকে জয়ের জন্য ভারতের সামনে ১৫৯ রানের লক্ষ্যমাত্রা রাখল আফগানিস্তান। এই প্রথম এই দুই দেশ দ্বিপাক্ষিক টি২০ আন্তর্জাতিক সিরিজ খেলছে।
টস জিতে রোহিত শর্মা আফগানিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছিলেন। আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলেছে। ২টি করে উইকেট দখল করেন মুকেশ কুমার ও অক্ষর প্যাটেল।

পাওয়ারপ্লে-র প্রথম ৬ ওভারে আফগানিস্তানকে বড় রান তুলতে দেননি ভারতের বোলাররা। কলকাতা নাইট রাইডার্সে খেলা রহমানুল্লাহ গুরবাজ ও অধিনায়ক ইব্রাহিম জাদরান ওপেন করতে নেমেছিলেন, তাঁদের কার্যত শান্তই রাখেন অর্শদীপ সিং, মুকেশ কুমাররা। প্রথম ৬ ওভারেই অক্ষর প্য়াটেল ও ওয়াশিংটন সুন্দরকে দিয়ে বল করান রোহিত।
প্রথম ওভারটি অর্শদীপ করেন, মেডেন। প্রথম ৬ ওভারে আফগানিস্তানের স্কোর ছিল বিনা উইকেটে ৩৩। ৭.৪ ওভারে আফগানিস্তানের ৫০ রান পূর্ণ হয়। ১০ ওভারে স্কোর ছিল ৩ উইকেটে ৫৭। শেষ ১০ ওভারে আফগানরা আরও ১০১ রান যোগ করে স্কোরকার্ডে। ১৯.৪ ওভারে তাদের স্কোর দেড়শো পেরোয়।
২টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ২৭ বলে ৪২ রান করেন মহম্মদ নবি। রহমানুল্লাহ গুরবাজ ২৮ বলে ২৩, ইব্রাহিম জাদরান ২২ বলে ২৫, আজমাতুল্লাহ ওমরজাই ২২ বলে ২৯ রান করেন। রহমত শেখ তিন রান করে আউট হন। নাজিবুল্লাহ জাদরান ১১ বলে ১৯ ও করিম জানাত ৫ বলে ৯ রান করে অপরাজিত থাকেন।
মুকেশ কুমার ৪ ওভারে ৩৩ ও অক্ষর প্যাটেল ৪ ওভারে ২৩ রান দিয়ে ২টি করে উইকেট নিয়েছেন। ২ ওভারে ৯ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন শিবম দুবে। অর্শদীপ সিং ৪ ওভার হাত ঘুরিয়ে ১টি মেডেন-সহ ২৮ রান খরচ করে কোনও উইকেট পাননি। ওয়াশিংটন সুন্দর দাগ কাটতে ব্যর্থ। ৩ ওভারে ২৭ রান দিয়েছেন, তিনিও উইকেট পাননি। রবি বিষ্ণোই তিন ওভারে দেন ৩৫ রান।












Click it and Unblock the Notifications