IND vs AFG:আফগানদের বিরুদ্ধে সিরিজ জিতে মহাকালেশ্বর মন্দিরে আরতি দর্শনে চার ভারতীয় ক্রিকেটার, দেখুন ভিডিও

সোমবার গোটা দেশজুড়ে পাতিল হচ্ছে পবিত্র মকর সংক্রান্তি। হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে এই দিনটি অত্যম্ত পবিত্র। গঙ্গাসাগরে লক্ষাধিক পূণ্যার্থীর ঢল নেমেছে। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়ের পর পূণ্য অর্জনে ভারতীয় ক্রিকেটাররাও। ইন্দোরে ভারতীয় দল খেলতে এলেই অনেকেই উজ্জয়িনীর মহাকাল মন্দির দর্শনে যান, ব্যতিক্রম হল না এইবারও।

ভারতের আধ্যাত্মিক শহরগুলির মধ্যে অম্যতম উজ্জয়িনী। রবিবার ছিল ইন্দোরে আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচ। এই ম্যাচ জিতে সহজেই সিরিজ পকেটে পুরে নিয়েছে টিম ইন্ডিয়া।এরইমধ্যে মহাকালেশ্বর মন্দির দর্শনে গেলেন ভারতীয় দলের চার ক্রিকেটার। ভারতীয় ক্রিকেটার তিলক বর্মা, ওয়াশিংটন সুন্দর, জিতেশ শর্মা এবং রবি বিষ্ণোই শ্রী মহাকালেশ্বর মন্দিরে পবিত্র 'ভস্ম আরতি'-তে দর্শন করেন।

IND vs AFG:

হিন্দু ধর্মে বিশেষ গুরুত্ব রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের। প্রতিটি জ্যোতির্লিঙ্গের নেপথ্যে রয়েছে বিশেষ কাহিনি। মধ্যপ্রদেশের উজ্জয়িনীকে অবস্থিত এই জ্যোতির্লিঙ্গ। এখানে অবস্থিত মহাকালেশ্বর মন্দির হিন্দুদের পবিত্র তীর্থস্থান। কথিত আছে, যাঁরা এখানে আসেন তাঁরা খালি হাতে ফেরেন না। তাঁদের সব মনোবাঞ্ছা পূরণ হয়।

ব্যস্ত ক্রীড়াসূচির মধ্যেও তিলক বর্মা, ওয়াশিংটন সুন্দর, জিতেশ শর্মা এবং রবি বিষ্ণোই এই চার ক্রিকেটার মহাকালেশ্বর মন্দিরে যান। সেখানে সাধারণ দর্শনার্থীদের সঙ্গে বসেই বিশেষ এই আরতি দেখেন।

মহাকালেশ্বর মন্দিরে এই ভস্মারতি দেখতে ভিড় জমান হাজারো ভক্ত। মধ্যরাত থেকে অপেক্ষা করলে ভস্ম আরতি দেখা মেলে। ভস্মের টিকা মেলে। শিব পুরাণ মতে, তিন সন্ধেয় যাঁরা মহাদেবের আরতির ভস্মের টিকা লাগান, তাঁরা জাগতিক পাপ থেকে মুক্তি পান। শিব পুজো করে পাপ থেকে মুক্তি মেলে।

প্রতি সোমবার সকালে বিশেষ পুজোপাঠ করা হয় এই মন্দিরে। এরআগে বিরাট অনুষ্কা এই মন্দিরে পুজো দিতে আসেন। মহাকাল মন্দিরে গিয়েছিলেন ভারতের আর এক তারকা ক্রিকেটার লোকেশ রাহুল এবং তাঁর স্ত্রী আথিয়া শেট্টি। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে এসে বিয়ের পর স্ত্রী মেহা প্যাটেলকে নিয়ে অক্ষরও গিয়েছিলেন মহাকাল দর্শনে।


এবার টি২০ ম্যাচ খেলতে এসে ভারতীয় দলের চার ক্রিকেটার এই মন্দির দর্শনে এলেন। রবিবারের ম্যাচে প্রথম একাদশে ছিলেন ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই। তবে শুভমান গিলের সঙ্গেই কোপ পরে তিলক বর্মার উপরেও। ফলে হায়দরাবাদী তারকা রবিবার দ্বিতীয় টি২০ ম্যাচে দলে ছিলেন না। আগামী কয়েকাস পরই টি২০ বিশ্বকাপ। ভারতীয় দলে জায়গা পাওয়ার লড়াই শুরু হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+