IND vs AFG: ইন্দোরের পোহাতে মজে টিম ইন্ডিয়া, বিমানে রিঙ্কুর ঘুম ভাঙালেন গুরবাজ, দেখুন মজার ভিডিও
মোহালির পর টিম ইন্ডিয়ার মিশন এবার ইন্দোর। মধ্যপ্রদেশের এই শহরেই আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের ফয়সালা করে নিতে মরিয়া ভারত। প্রথম ম্যাচ জিতে ফিল গুড মেজাজ টিম ইন্ডিয়ার শিবিরে। কিন্তু ইন্দোরে ভারতীয় দলের সদস্যদের ফেভারিট কী? এই তালিকায় সর্ব সম্মতভাবে উঠে এল দুটি নাম।
মোহালি থেকে ইন্দোরের যাত্রাপথের একটি ভিডিও বিসিসিআইয়ের পক্ষ থেকে শেয়ার করা হয়েছে সমাজমাধ্যমে। সেখানে ভারতীয় দলের সদস্যদের প্রশ্ন করা হয়েছিল ইন্দোরে কোনটা সবথেকে প্রিয়? বেশিরভাগ ভারতীয় দলের সদস্য নাম নেন পোহা। যা ইন্দোরের অন্যতম বিখ্যাত খাদ্য। পাশাপাশি বেশ কয়েকজন আবার ভূমিপুত্র আবেশ খানের নাম নেন।

তবে ব্যতিক্রমও আছে, সঞ্জু , রিঙ্কু সিং সহ কয়েকজন ক্রিকেটার অবশ্য ইন্দোরের প্রিয় বলতে সতীর্থ আবেশ খানের নাম করেন। কারণ এই শহরেরই ভূমিপুত্র আবেশ। রবিবার ঘরের মাঠে খেলতে নামবেন আবেশ।
No prizes for guessing where we are 😁
— BCCI (@BCCI) January 13, 2024
What happens when you have fun on your travel day 😎#TeamIndia | #INDvAFG | @IDFCFIRSTBank pic.twitter.com/1Xr8ZyDV5v
এদিকে ভিন্ন দেশের হয়ে খেললেও কেকেআর জার্সিতে গুরবাজ এবং রিঙ্কু সিং একে অপরের সতীর্থ। ফলে বিমানের মধ্যেই রিঙ্কুর সঙ্গে খুঁনসুটিতে মাতলেন আফগান ক্রিকেটার।
বিমানে ঘুমিয়ে পড়েছিলেন রিঙ্কু। সেই সময় তাঁর নাকের মধ্যে কিছু একটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন গুরবাজ। মজা করেই তিনি করেছিলেন। ঘুম ভেঙে যায় রিঙ্কুর। তার পর দেখা যায় গুরবাজ রিঙ্কুর মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে দিচ্ছেন। দেশের হয়ে বিপক্ষ দল হলেও সেই ভালবাসা কমেনি। এই ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
অন্যদিকে, ভারতীয় দলের জন্য সুখবর। ইন্দোর দলের সঙ্গে যোগ দিলেন বিরাট কোহলি। পারিবারিক কারণে মোহালিতে প্রথম টি২০ ম্যাচে খেলতে পারেননি কোহলি। তবে ইন্দোরে তিনি স্কোয়াডে যোগ দিয়েছেন। বিরাট ব্যক্তিগত ভাবে মুম্বই থেকে ইন্দোরে গিয়েছেন।
আগামীকাল রবিবার এক বছরের বেশি সময় পর আন্তর্জাতিক টি২০-তে প্রত্যাবর্তন ঘটতে চলেছে বিরাট কোহলির। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে খেলেননি কিং কোহলি। ব্যক্তিগত কারণেই সিরিজের প্রথম ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন কোহলি। এমনকি মোহালিতে যানওনি বিরাট। ইন্দোরে বিরাট শো দেখার অপেক্ষা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications