IND vs AFG: রোহিত টস জিতে ব্যাট করতে পাঠালেন আফগানিস্তানকে, ভারতের একাদশের বাইরে কোন ৪?

IND vs AFG: ১৪ মাস পর ভারতের হয়ে টি২০ আন্তর্জাতিক খেলছেন রোহিত শর্মা। টি২০ ফরম্যাটে দেশের ক্যাপ্টেন্সির ব্যাটনও এখন তাঁরই হাতে। কামব্যাক ম্যাচে টসেও জিতলেন রোহিত শর্মা।

মোহালিতে টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নিলেন রোহিত। ভারতের প্রথম একাদশের বাইরে সঞ্জু স্যামসন, আবেশ খান, যশস্বী জয়সওয়াল ও কুলদীপ যাদব।

IND vs AFG: রোহিত টস জিতে ব্যাট করতে পাঠালেন আফগানিস্তানকে

আজ ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়ের জন্মদিন। যদিও ম্যাচের পরিকল্পনায় ভারতকে কিছু রদবদল করতে হয়েছে। প্রথমে ভাবা হচ্ছিল, রোহিত শর্মার সঙ্গে যশস্বী জয়সওয়াল ওপেন করবেন। কিন্তু বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, আজকের ম্যাচে যশস্বী খেলতে পারছেন না। তাঁর কুঁচকিতে চোট রয়েছে।

মোহালির উইকেটে ঘাস রয়েছে। তবে শিশির পড়ার তেমন পূর্বাভাস নেই। জোরে বোলাররা এই পিচ থেকে সহায়তা আদায় করে নিতে পারবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আফগানিস্তানের স্পিনাররা গতির তারতম্য ঘটিয়ে ভারতীয় ব্যাটারদের শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন। এই আবহে টস জিতে ফিল্ডিং নিয়েছেন রোহিত।

২০২২ সালের টি২০ বিশ্বকাপের পর এই প্রথম দেশের জার্সিতে টি২০ খেলবেন হিটম্যান। তিনি বলেন, এই তিনটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। অনেক কিছু দেখে নেওয়ার আছে। এই তিনটি বাদে ভারতের সামনে আর টি২০ নেই। টি২০ বিশ্বকাপের আগে আইপিএল আছে। তবে আন্তর্জাতিক ম্যাচ আন্তর্জাতিক ম্যাচই।

রোহিত আরও বলেন, গত এক বছর আমি ভারতের টি২০ দলে ছিলাম না। দলের লক্ষ্যপূরণেই এই সিরিজে জোর দেব। হেড কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে নানা বিষয়ে কথা হয়েছে। দলগতভাবে কী কী জরুরি তা চিহ্নিত করা হয়েছে। জেতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরই রোহিত জানান, আজকের ম্যাচে কোন চারজন খেলছেন না।

আফগানিস্তান ধাক্কা খেয়েছে রশিদ খান এই সিরিজ থেকে ছিটকে যাওয়ায়। সংযুক্ত আরব আমিরশাহীতে টি২০ সিরিজ জিতে আসা আফগান অধিনায়ক ইব্রাহিম জাদরান বলেন, আমি টস জিতলে বোলিং নিতাম। তবে ব্যাটিংয়ে পরিকল্পনার বাস্তবায়ন ঘটানোই লক্ষ্য। টি২০ বিশ্বকাপের আগে অভিজ্ঞতা বাড়িয়ে মোমেন্টাম নিজেদের পক্ষে রাখাতেই জোর দিচ্ছি। পজিটিভ ক্রিকেট খেলে সেই সঞ্চিত আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপে নামতে চাই।

ভারতের একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, তিলক বর্মা, শিবম দুবে, জিতেশ শর্মা (উইকেটকিপার), রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, মুকেশ কুমার।

আফগানিস্তানের একাদশ- রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রহমত শাহ, আজমাতুল্লাহ ওমরজাই, মহম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, গুলাবদিন নঈব, ফজলহক ফারুকি, নবীন উল হক, মুজিব উর রহমান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+