IND vs AFG: রোহিতের টস জেতার হ্যাটট্রিক, বেঙ্গালুরুতে প্রথমে ব্যাটিং ভারতের, আফগানিস্তানের বিরুদ্ধে ৩ পরিবর্তন

IND vs AFG: টি২০ বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটে শেষ ম্যাচ খেলতে চলেছে ভারত ও আফগানিস্তান। রোহিত শর্মার নেতৃত্বাধীন বিশ্বের ১ নম্বর টি২০ দল ভারত নামবে হোয়াইটওয়াশের লক্ষ্যে।

আজ জিতলেই ভারত অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জেতার নিরিখে মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভেঙে দেবেন রোহিত শর্মা। টস জিতে ভারত ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় দলে তিনটি পরিবর্তন হয়েছে।

IND vs AFG: রোহিতের টস জেতার হ্যাটট্রিক, বেঙ্গালুরুতে প্রথমে ব্যাটিং ভারতের

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাউন্ডারি খুব বেশি বড় নয়। এখানে হাই স্কোরিং ম্যাচ বেশি হয়। তবে আজকের উইকেটে চরিত্রগত কিছুটা বদল হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পিচের একদিকের বাউন্ডারি ৬০ মিটারের, অন্যদিকে ৬৬ মিটারের। সোজাসুজি বাউন্ডারি ৭০ মিটারের। উইকেটে ঘাসের আস্তরণ রয়েছে।

উইকেটের ঘাস খুব বেশি না থাকলেও তা থেকে পেসাররা ফায়দা আদায় করে নিতে পারবেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পিচে ফাটল থাকলেও তা খুব বিপজ্জনক নয়। উইকেট শক্ত থাকায় ফাটল থাকা সত্ত্বেও বল খুব বেশি ঘুরতে নাও পারে। গতির তারতম্য ঘটিয়ে সাফল্য পেতে পারেন স্পিনাররা।

ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছিলেন, এই উইকেটে রান তাড়া করে জেতার জন্য ঝাঁপাতে চাইবে টস জেতা দল। তবে ভারত যেহেতু সিরিজ জিতে নিয়েছে, সেক্ষেত্রে প্রথমে ব্যাটিংয়ের চ্যালেঞ্জের মোকাবিলা করতে চাইতে পারে। রোহিত শর্মা চলতি সিরিজে তৃতীয়বার টস জেতার পর এই প্রথম ব্যাটিংই নিলেন।

রোহিত টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতেই গ্যালারিতে দর্শকদের সমবেত গর্জন বুঝিয়ে দেয় তাঁরা এই সিদ্ধান্তের অপেক্ষাতেই ছিলেন। আরসিবির হোম গ্রাউন্ডে বিরাট কোহলির থেকেও বড় রান প্রত্যাশা করছেন সকলে। আজ ৬ রান করলেই ভারতের প্রথম তথা বিশ্বের চতুর্থ ব্যাটার হিসেবে বিরাট টি২০-তে ১২ হাজার রানে পৌঁছে যাবেন।

রোহিত জানিয়েছেন, চলতি সিরিজে যে বিষয়গুলি দেখে নেওয়ার দরকার ছিল তাতে তাঁরা সন্তুষ্ট। আজকের ম্যাচে ভারত তিনটি পরিবর্তন এনেছে। অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং ও জিতেশ শর্মাকে বাইরে রেখে সুযোগ দেওয়া হলো সঞ্জু স্যামসন, আবেশ খান ও কুলদীপ যাদবকে।

ক্রিকেট মহলের অভিমত, অর্শদীপ ও অক্ষরের টি২০ বিশ্বকাপের দলে থাকা কার্যত নিশ্চিত। বাকিরা নিজেদের দক্ষতার প্রমাণ দেওয়ার আরেকটি সুযোগ পেলেন। বিশেষ করে সঞ্জু স্যামসন। জিতেশ শর্মা চলতি সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ভরসা দিলেও আগের ম্যাচে ব্যর্থ হয়েছেন। অভিজ্ঞ সঞ্জু আজ যদি সাফল্য পান তাহলে জিতেশের কাজটা কঠিন হয়ে যাবে।

আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান জানিয়েছেন, তিনি টস জিতলে ফিল্ডিংই নিতেন। ফলে টস হারলেও তাঁর পরিকল্পনায় কোনও ব্যাঘাত ঘটেনি। তিনিও টি২০ বিশ্বকাপের প্রস্তুতিতে খুশি। আফগানিস্তান দলে চারটি পরিবর্তন হয়েছে। নবীন উল হক, ফজলহক ফারুকি, মুজিব উর রহমান ও নূর আহমেদ বাইরে। দলে এলেন কাইস আহমেদ, শরাফুদ্দিন আশরফ, মহম্মদ সালিম ও ফরিদ আহমেদ।

ভারত- যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শিবম দুবে, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই, আবেশ খান, মুকেশ কুমার।

আফগানিস্তান- রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান (অধিনায়ক), গুলাবদিন নঈব, আজমাতুল্লাহ ওমরজাই, মহম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, শরাফুদ্দিন আশরফ, ফরিদ আহমেদ, কাইস আহমেদ, মহম্মদ সালিম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+