IND vs AFG: ভালোবাসায় বাধা হয়নি ধর্ম, শিবম দুবের কেরিয়ার বদলের নেপথ্যে লেডি লাক!
মোহালিতে জয়ের নায়ক শিবম দুবে। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে ব্যাট হাতে ভারতীয় দলকে জয় এনে দিলেন শিবম। মিডল অর্ডারে গুরুদায়িত্ব কাঁধে তুলে নেন মুম্বইয়ের ব্য়াটিং অলরাউন্ডার শিবম। ৪০ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। মারেন পাঁচটি চার ও দু'টি ছয়।
ভারতের সিনিয়র দলের হয়ে শেষবার মাঠে নামেন ২০২৩ সালের অগস্টে আয়ারল্যান্ড সফরে। যদিও পরে ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে এশিয়ান গেমসের সোনাজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন শিবম দুবে। অবশেষে হার্দিক পাণ্ডিয়ার অনুপস্থিতিতে ফের টিম ইন্ডিয়ার হয়ে মাঠে নেমে পড়ার সুযোগ পেলেন মম্বইয়ের অল রাউন্ডার। সুযোগটা কিন্তু প্রথম ম্যাচেই পুরো মাত্রায় কাজে লাগালেন শিবম।

মুসলিম ধর্মাবলম্বী অঞ্জুম খানের প্রেমে পড়েন শিবম। ধর্ম কোনও দিনই তাঁদের ভালোবাসায় অন্তরায় হয়নি। মুম্বইয়ে দুজনেই হিন্দু এবং মুসলিম দুই রীতিতে বিয়ে করেন। এই বিয়ের অনুষ্ঠানে দুই পরিবার ছাড়াও বেশ কয়েকজন ক্রিকেটারও হাজির হয়েছিলেন।
শিবম দুবে এবং অঞ্জুম খান, দুজনেই একে অপরের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন। বেশ কয়েকবছর একে অপরকে ডেট করার পর তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত গ্রহণ করেন। দুজনের ধর্ম আলাদা হওয়া সত্ত্বেও নিজেদের ভালোবাসার উপর তাঁদের যথেষ্ট ভরসা ছিল। উত্তরপ্রদেশের আলিগড়ের বাসিন্দা অঞ্জুমকেই জীবন সঙ্গী হিসাবে বেছে নেন শিবম।
২০২১ সালে আইপিএল মেগা নিলামের দিন অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি বাবা হয়েছিলেন শিবম। চেন্নাই সুপার কিংস তাঁকে ৪ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছিল। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি শিবমকে। দুই মরসুমে সিএসকের হয়ে দুরন্ত পারফরম্যান্স করেছেন।
মোহালিতে ম্যাচ জিতিয়ে দুবে বলেন, এখানে সত্যিই খুব ঠাণ্ডা। তবে এই মাঠে ক্রিকেট খেলা খুবই উপভোগ করি আমি। দীর্ঘদিন পর ভারতীয় দলের হয়ে খেলতে নেমেছিলাম, শুরুতে একটু চাপ ছিল। তার উপরে চার নম্বরে ব্যাট করতে নেমে একটু চাপ অনুভব করছিলাম। তবে ২-৩টি বলের পরে সব কিছু স্বাভাবিক হয়ে যায়। '
একইসঙ্গে দুবে বলেন, 'আমি নিজের স্টাইলে ব্যাট করার সিদ্ধান্ত নিই। বল অনুযায়ী খেলার কথাই মাথায় ছিল আমার। কেননা আমি জানি যে টি২০ ক্রিকেটে আমি বড় ছক্কা মারতে পারি। তাই যে কোনও সময়ে রানের গতি বাড়াতে পারব।'












Click it and Unblock the Notifications