IND vs AFG: রোহিত ফের আউট শূন্য রানে! ফারুকির বলে বোল্ড হতেই লজ্জার নজির, সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা

IND vs AFG: রোহিত শর্মা ২০২২ সালের টি২০ বিশ্বকাপের পর প্রথমবার টি২০ আন্তর্জাতিক খেলছেন আফগানিস্তানের বিরুদ্ধে চলতি সিরিজে। টি২০ বিশ্বকাপের আগে এই ফরম্যাটে আর একটিই আন্তর্জাতিক ম্যাচ বাকি।

মোহালিতে শুভমান গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়েছিলেন ২ বল খেলে। সেদিন শূন্য করার পর আজও রোহিত রান পেলেন না। দেড়শোতম টি২০ আন্তর্জাতিকে রোহিতের সঙ্গী গোল্ডেন ডাক।

IND vs AFG: রোহিত ফের আউট শূন্য রানে!

ভারতের সামনে জয়ের জন্য ১৭৩ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। রোহিত শর্মা ওপেন করতে নেমেছিলেন যশস্বী জয়সওয়ালকে সঙ্গে নিয়ে। যশস্বী প্রথম চারটি বল খেলেন। রোহিত পঞ্চম বলটি সামলাতে যান। আগ্রাসী মেজাজে ব্যাটিংয়ের পরিকল্পনা থাকলেও লাইন মিস করে সরাসরি বোল্ড হয়ে যান।

রোহিত শর্মাকে নির্বাচকরা চলতি সিরিজে ফিরিয়েছেন অধিনায়ক করে। কিন্তু দুটি ম্যাচ হয়ে গেল, সাকুল্যে ৩ বল খেলে কোনও রান না করেই রোহিত সাজঘরে ফিরেছেন। আগের ম্যাচে রান আউট হয়ে শুভমান গিলের উপর ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। কিন্তু এদিনের ম্যাচে প্রথম বল থেকেই মারমুখী হতে গিয়ে পুরোপুরি ডুবলেন। ফিরলেন গোল্ডেন ডাক আর হতাশা সঙ্গী করে।

বিরাট কোহলি আজ দলে এসেছেন। খেলছেন যশস্বীও। ফলে শুভমান গিল ও তিলক বর্মাকে আজ একাদশের বাইরে রাখা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকে আজ এমন কটাক্ষও করেছেন যে, আগের ম্যাচে অধিনায়ককে রান আউট করানোর অপরাধেই বোধ হয় শুভমান আজ দলের বাইরে। কিন্তু এই তরুণ ক্রিকেটারদের ব্রাত্য রাখার পরেও ব্যর্থতা রোহিতের অস্বস্তি বাড়াচ্ছে।

এই নিয়ে ১২ বার তিনি টি২০ আন্তর্জাতিকে শূন্য রানে আউট হলেন। যা টি২০ আন্তর্জাতিকে যুগ্ম দ্বিতীয় সর্বাধিক। রোহিত ছাড়াও টি২০ আন্তর্জাতিকে ১২ বার শূন্য রানে আউট হয়েছেন রোয়ান্ডার কাবারে ইরাকোজে এবং আয়ারল্যান্ডের কেভিন ও'ব্রায়েন। আর একবার শূন্য রানে আউট হলেই রোহিত ধরে ফেলবেন ১৩ বার টি২০ আন্তর্জাতিকে শূন্যে আউট হওয়া আইরিশ পল স্টার্লিংকে।

রোহিত শর্মার পরামর্শ শুনে পরের বলেই শিবম দুবে আজ উইকেট পেয়েছিলেন। সেই ভিডিও নিয়ে উচ্ছ্বসিত ছিলেন রোহিত-ভক্তরা। হার্দিক পাণ্ডিয়া মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হওয়াকে যাঁরা মেনে নিতে পারছেন না। অধিনায়কত্বের নিরিখে রোহিতের সঙ্গে হার্দিকের যে আকাশ-পাতাল ফারাক তা বোঝাতেই উঠে-পড়ে লেগেছিলেন ভক্তরা।

কিন্তু ভারতের ইনিংস শুরুর পর রোহিতকে ব্যর্থতা সঙ্গী করে ফিরতে দেখে তাঁরা নিশ্চিতভাবেই হতাশ। ২০২২ সালের টি২০ বিশ্বকাপের পর আজই প্রথম টি২০ আন্তর্জাতিক খেলতে নামলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ার মিমে এমনও লেখা হয়েছে, রোহিতের জন্যই বিরাট তিনে নামাটা উপলব্ধি করতে পারেন না, এত কম সময়েই তাঁকে নামতে হয়।

টি২০ আন্তর্জাতিকে রোহিতের শূন্যের সংখ্যাবৃদ্ধিকে নানাভাবে কটাক্ষ করা হচ্ছে। তবে নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের কাজও কঠিন হয়ে যাচ্ছে। এটা ঠিক, আইপিএলের পারফরম্যান্স টি২০ বিশ্বকাপের দল গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে। রোহিত নিজে চাইছেন টি২০ বিশ্বকাপ খেলতে। কিন্তু ভালো ফর্মে থাকা তরুণদের বাইরে রাখার পর রোহিত লাগাতার ব্যর্থ হলে এরপর তো তাঁকে টি২০ বিশ্বকাপের দলে রাখা হলে প্রশ্ন ওঠাই স্বাভাবিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+