IND vs AFG: শেষ ওভারে চার উইকেট! আফগানিস্তান সিরিজ জিততে ভারতকে দিল ১৭৩ রানের টার্গেট

IND vs AFG: ইন্দোরে সিরিজ জয় নিশ্চিত করতে ভারতের প্রয়োজন ১৭৩ রান। হোলকার স্টেডিয়ামে দ্বিতীয় টি২০ আন্তর্জাতিকে টস জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছিলেন রোহিত শর্মা।

আফগানিস্তানের শুরুটা খারাপ হয়নি। তবে রান তোলার গতিতে মাঝের ওভারগুলিতে রাশ টানতে সক্ষম হন ভারতীয় বোলাররা। শেষ ওভারে পড়ে চার উইকেট। নির্ধারিত ২০ ওভারে আফগানিস্তান তুলেছে ১৭২ রান।

IND vs AFG: শেষ ওভারে চার উইকেট!

প্রথম পাওয়ারপ্লে-তে আফগানিস্তানের স্কোর ছিল ২ উইকেটে ৫৮। পাঁচ ওভারে পঞ্চাশ রানে পৌঁছে যায় ইব্রাহিম জাদরানের দল। ১০০ রান পূর্ণ হয় ১৩.২ ওভারে। ১৫ ওভারের শেষে আফগানদের স্কোর ছিল ৫ উইকেটে ১০৯। শেষ পাঁচ ওভারে উঠেছে ৬৩ রান, পাঁচ উইকেটের বিনিময়ে। যার মধ্যে দুটি রান আউট-সহ ৪ উইকেট পড়ে শেষ ওভারে।

আফগানিস্তান শুরু থেকে ভালো রান রেট বজায় রেখেই এগিয়ে যাচ্ছিল। তবে অক্ষর প্যাটেলের কৃপণতম বোলিং ম্যাচে ফেরায় ভারতকে। অক্ষর ৪ ওভারে মাত্র ১৭ রান খরচ করে নেন ২টি উইকেট। রবি বিষ্ণোই চার ওভার হাত ঘুরিয়ে ২টি উইকেট পেলেও ৩৯ রান দিয়েছেন। অর্শদীপ সিং ৪ ওভারে ৩২ রান খরচ করে তিনটি উইকেট দখল করেন।

শিবম দুবে ৩ ওভারে ৩৬ রান খরচ করে একটি উইকেট পেয়েছেন। মুকেশ কুমার ২ ওভারে ২১ ও ওয়াশিংটন সুন্দর ৩ ওভারে ২৩ রান দিয়ে কোনও উইকেট পাননি। আফগানিস্তানের হয়ে সর্বাধিক স্কোর তিনে নামা গুলাবদিন নঈবের। কেরিয়ারের দ্বিতীয় টি২০ আন্তর্জাতিক অর্ধশতরানে তিনি পৌঁছন ২৮ বল খেলে।

গুলাবদিন পাঁচটি চার ও চারটি ছয়ের সৌজন্যে ৩৫ বলে ৫৭ রান করেন। রহমানুল্লাহ গুরবাজ ১৪, ইব্রাহিম জাদরান ৮, আজমাতুল্লাহ ওমরজাই ২, মহম্মদ নবি ১৪, নাজিবুল্লাহ জাদরান ২১ বলে ২৩, করিম জানাত ১০ বলে ২০, মুজিব উর রহমান ৯ বলে ২১ রান করেন।

শেষ ওভারে বল করতে যান অর্শদীপ সিং। তখন আফগানিস্তানের স্কোর ৬ উইকেটে ১৬৪। প্রথম বলেই ঝোড়ো ব্যাটিং করতে থাকা করিমকে ফেরান অর্শদীপ। পরের বলে ১ রান নেন নূর আহমেদ। তৃতীয় বলে চার মারেন মুজিব। চতুর্থ বলে মুজিব নেন ১ রান। পঞ্চম বলে অর্শদীপের শিকার হন নূর। ষষ্ঠ বলটি করতে গিয়ে ওয়াইড করে বসেন অর্শদীপ, যদিও এই ডেলিভারিতে রান আউট হন মুজিব। শেষ বলে ফজলহক ফারুকিও রান আউট হন, তবে এই বলে ১টি রান হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+