মেলবোর্নে টেস্ট অভিষেক, ভারতীয় সেই ব্যাটসম্যানই এবার বিরাটের শূন্যতা পূরণ করবেন! আশাবাদী প্রাক্তনী
মেলবোর্নে টেস্ট অভিষেক, ভারতীয় সেই ব্যাটসম্যানই এবার বিরাটের শূন্যতা পূরণ করবেন! আশাবাদী প্রাক্তনী
৩৬ রানের লজ্জার ইনিংসের ধাক্কা ভুলে ভারতের সামনে এবার দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর লড়াই। শনিবার থেকে মেলবোর্নে অজিদের বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে মাঠে নামতে চলেছে ভারত। ০-১ পিছিয়ে থেকে সিরিজে প্রত্যাবর্তনের লক্ষ্যে ভারতীয় দলে একাধিক পরিবর্তনের সম্ভাবনা। রাহানের নেতৃত্বে মেলবোর্নে মাঠে নামার আগে, দলের পরিবর্তন নিয়ে ম্যানেজমেন্ট যখন চিন্তায়, তখনই অজি শিবির থেকে বিশ্বকাপজয়ী প্রাক্তনীর বিশেষ পরামর্শ।

ভারতকে পরামর্শ গ্লেন ম্যাকগ্রার
বক্সিং ডে টেস্টে ভারতীয় দলে পরিবর্তন নিয়ে পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জয়ী পেসার গ্লেন ম্যাকগ্রা। এই মুহূর্তে ভারত-অজি সিরিজের সম্প্রচারকারী চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

বিরাটের দেশে ফেরায় ব্যাটিংয়ে শূন্যতা
ম্যাকগ্রা জানিয়েছেন, 'অজিভূমে বিরাটকে পরের তিন টেস্টে ভারত পাচ্ছে না বলে, দলের ব্যাটিং বিভাগে গভীর শূন্যতা তৈরি হয়েছে।' তবে বিরাটের চলে যাওয়া অন্য ব্যাটসম্যানদের সামনে কঠিন পরিস্থিতিতে প্রমাণ দেওয়ার সুযোগ রয়েছে বলে ম্যাকগ্রা মনে করছেন।

বিরাটের বিকল্প কাকে দেখছেন ম্যাকগ্রা
টেস্ট ক্রিকেট পেসারদের মধ্য দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী (৫৬৩) ম্যাকগ্রা বলেন, 'বিরাট চলে যাওয়ার পর লোকেশ রাহুল দলে তাঁর শূন্যতা পূরণ করতে পারেন।'

অজিভূমের রাহুলের প্রথম টেস্ট সেঞ্চুরি
প্রসঙ্গত টেস্ট ক্রিকেটে ডনের দেশেই প্রথম সেঞ্চুরি হাঁকান রাহুল। ২০১৪ সালে মেলবার্নে রাহুলের টেস্ট অভিষেক হয়। প্রথম টেস্টে দুই ইনিংসে ব্যর্থ হলেও সিডনি টেস্টের প্রথম ইনিংসে রাহুল ১১০ রান হাঁকান।

২০১৮ সালে অজিভূমে রাহুলের পারফর্ম্যান্স
২০১৮ সালে অস্ট্রেলিয়া সফরে লোকেশ রাহুল অবশ্য আশা পূরণ করতে পারেননি। ডনের দেশে ৫ ইনিংসে রাহুল যথাক্রমে ২, ৪৪, ২,০, ৯ রান হাঁকান। তবে, বর্তমানে রাহুল সীমিত ওভারের ক্রিকেটে অবশ্য স্বপ্নের ফর্মে রয়েছেন। এবার লাল বলের ক্রিকেটে সেই ধারাবাহিকতা দেখিয়ে ব্যাট হাতে ভারতকে জয়ের সরণীতে ফেরাতে পারেন কিনা,সেটাই এখন দেখার। বিরাটের অনুপস্থিতিতে রাহুলকে নিয়ে আশাবাদী অজি কিংবদন্তি ম্যাকগ্রা।












Click it and Unblock the Notifications