IND v AFG: মাহি মন্ত্রেই হয়ে উঠছেন ফিনিশার! ধোনিকে নিয়ে অজানা গল্প শোনালেন রিঙ্কু সিং
রিঙ্কু সিং কি ভারতীয় ক্রিকেট দলের নতুন ফিনিশার? আগামীদিনে তিনিই কি ধোনির অভাব পূরণ করবেন? আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচের পর এমন বহু প্রশ্নই ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনের ভিতর ঘুরপাক খেতে শুরু করেছে। আলিগড়ের ব্যাটসম্যান কিন্তু ক্রমেই নিজেকে ফিনিশার হিসাবে প্রতিষ্ঠা করছেন।
২০২৩ সালে আইপিএলে কেকেআর জার্সিতে নিজের জাত চিনিয়েছিলেন রিঙ্কু। তারপর সুযোগ মেলে জাতীয় দলে। সেখানেও নিজেকে ফিনিশার হিসাবে প্রতিষ্ঠা করার সাধনায় মগ্ন রিঙ্কু। আর জাতীয় দলের দুরন্ত ফিনিশার হয়ে ওঠা বাঁ-হাতি ব্যাটার জানিয়েছেন, মাহি-মন্ত্র তাঁকে করেছে অনেকটা সাহায্য। মহেন্দ্র সিং ধোনির মতো ফিনিশার বিশ্ব ক্রিকেটে আর কতজনই বা আছে। ধোনির থেকে তাই ম্যাচ শেষ করার পরামর্শ নিয়েছেন তরুণ ক্রিকেটার রিঙ্কু সিং।

আফগানিস্তানের পর প্রথম ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলে রিঙ্কু বলেন, গত আইপিএলে মাহি ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল। তিনি আমাকে বলেছিলেন এই জায়গায় ব্যাটিং করতে হলে নিজেকে সব সময় শান্ত রাখতে হবে। কোনও কিছুতে প্রতিক্রিয়া দেখালে চলবে না। তিনি আমাকে আরও বলেছিলেন বোলারকে তার কাজ করতে দেওয়া উচিত এবং তারপরে বলের প্রতি প্রতিক্রিয়া জানানো উচিত, অন্য কিছু নয়।
রিঙ্কু একইসঙ্গে যোগ করেছেন, যদি আমি মনে করি যে আমার জন্য অনেক কিছু ভুল হতে পারে, সেক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে। তাই আমি আমার দিকে যে বলটি আসছে সেই অনুযায়ী খেলার চেষ্টা করি, ২০২৩ সালে আইপিএল মরসুমের নজর কাড়েন রিঙ্কু সিং। এরপর টি২০ ক্রিকেটের জন্য ভারতীয় দলে ডাকা হয়েছিল এবং তিনি সাম্প্রতিক অতীতে একটি অভ্যাস তৈরি করেছেন। রিংকু ১৩ টি-টোয়েন্টিতে ২৭৮ রান করেছেন, যার গড় ৬৯.৫০ স্ট্রাইক রেট ১৮০।
ফিনিশার হিসাবে রিঙ্কু বলেন, 'এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে, এই নম্বরে ব্যাট করতে করতেই খেলা শেষ করতে পেরেছি। ঠান্ডায় ব্যাটিং উপভোগ করেছি অনেক। ফিল্ডিং করার সময় বল ব্যাথা করছিল এবং কেউ বাইরে খুব একটা দেখতে পাচ্ছিল না। তবে আমি মাঝখানে নিজেকে উপভোগ করেছি।'
একইসঙ্গে রিঙ্কু বলেন, আমি নিজের সঙ্গে কথা বলার চেষ্টা করি, এবং নিজেকে বলি যে আমি যখন ৬ নম্বরে ব্যাট করব তখন যে কোনও কিছু ঘটতে পারে। আমি যখন মাঠে যাই, খুব অল্প বলে আমাদের অনেক রান তাড়া করতে হতে পারে। তাই নিজেকে শান্ত রাখার চেষ্টা করি।'












Click it and Unblock the Notifications