ভারত বনাম অস্ট্রেলিয়া: বিরাট কোহলিকে নিয়ে কেন হতাশ স্টিভ ওয়া

ভারত বনাম অস্ট্রেলিয়া: বিরাট কোহলিকে নিয়ে কেন হতাশ স্টিভ ওয়া

আইপিএলে অভিযান শেষ, তাই দেশের জার্সিতে মাঠে নেমে পড়ার অপেক্ষায় প্রহর গুনছেন বিরাট কোহলি। ১০ নভেম্বর আইপিএল ফাইনাল শেষ হলে ১১ নভেম্বর দুবাই থেকেই জৈব সুরক্ষা বলয়ের মধ্য়ে থেকে ভারতীয় দলের ক্রিকেটারদের অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার কথা রয়েছে। তার আগেই বিরাটকে নিয়ে বড় সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বিসিসিআই। যারপর কিছুটা হলেও হতাশ বলে জানালেন স্টিভ ওয়া।

নতুন বছরে বাবা হতে চলেছেন বিরাট

নতুন বছরে বাবা হতে চলেছেন বিরাট

নতুন বছরে প্রথমবারের জন্য বাবা হতে চলেছেন বিরাট। চলতি বছরের অগাস্টেই স্ত্রী অনুষ্কা বেবিবাম্পের ছবি প্রকাশ করে, বাবা হতে চলার সুখবর শুনিয়ছিলেন বিরাট। আগামী বছর জানুয়ারিতে বাবা হতে চলেছেন কোহলি।

বিরাটকে পিতৃত্বকালীন ছুটি

বিরাটকে পিতৃত্বকালীন ছুটি

এরপরই কোহলিকে অস্ট্রেলিয়া সফরের পুরো সময় পাওয়া যাবে কিনা, সেই নিয়ে জল্পনা চলছিল। জল্পনার অবসান ঘটিয়ে সোমবার বিরাটকে পিতৃত্বকালীন ছুটি দেওয়ার কথা বিসিসিআই জানিয়েছে। ফলে বিরাট অজি সফরের ওডিআই, টি-২০ ও প্রথম টেস্ট খেলে দেশে ফিরবেন।

বিরাট কী সিদ্ধান্ত জানালেন

বিরাট কী সিদ্ধান্ত জানালেন

গত বছর কোহলির অধিনায়কত্বেই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে হারিয়েছিল ভারত। তাই বিসিসিআই বিরাটকে পিতৃত্বকালীন ছুটির জন্য সবুজ সংকেত দিলেও কোহলি এই ছুটি গ্রহণ করে দেশে ফিরবেন কিনা,সেই নিয়ে চূড়ান্ত কিছু জানাননি।

স্টিভ ওয়া কী বললেন

স্টিভ ওয়া কী বললেন

কোহলি প্রথম টেস্ট খেলে দেশে ফিরতে পারেন, এই খবর পাওয়ার পর কোহলিকে নিয়ে হতাশা প্রকাশ করেছেন স্টিভ ওয়া। প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক জানিয়েছেন, 'পরিবার অবশ্যই আগে। কিন্তু ভারত-অস্ট্রেলিয়া সিরিজের অন্যতম প্রধান আকর্ষণ বিরাট কোহলি। ওকে না পেলে অবশ্যই হতাশ হব। বিরাটের জীবনে এই টেস্ট সিরিজ অন্যতম বড় সিরিজ হতে চলেছে। ওকে না দেখতে পারলে যে কোনও ক্রিকেট দর্শকই হতাশ হবে। '

{quiz_415}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+