টেস্ট সিরিজের বাদ্যি: অজিদের বিরুদ্ধে কবে কখন প্রস্তুতি ম্যাচ, টিভিতে কখন দেখবেন, অধিনায়ক কে?
টেস্ট সিরিজের বাদ্যি: অজিদের বিরুদ্ধে কবে কখন প্রস্তুতি ম্যাচ, টিভিতে কখন দেখবেন, অধিনায়ক কে?
রবিবার থেকে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে দামামা বেজে যেতে চলেছে। এদিনকে সিডনিতে ভারতের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে মরণ বাঁচন লড়াইয়ে নামবে অস্ট্রেলিয়া। ম্যাচ হারলে সিরিজ হারাতে পারে অজি দল। অন্যদিকে ম্যাচ জিতলে ওডিআই সিরিজ হারের বদলা নিতে পারে কোহলি অ্যান্ড কোম্পানি। একই দিনে আবার অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য প্রস্তুতিতে নেমে পড়ছে ভারত।

আকর্ষণের কেন্দ্রে গোলাপি বলে দিন রাতের মহারণ
১৭ ডিসেম্বর থেকে চার ম্যাচের টেস্ট শুরু। শুরুতেই অ্যাডিলেডে পিঙ্ক বলে দিন রাতের টেস্ট। এই টেস্ট ম্যাচটি নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। গোলাপি বলে এই টেস্ট খেলেই ভারত অধিনায়ক বিরাট কোহলি দেশে ফিরবেন। তাই ডনের দেশে বিরাটের এবছরের মতো শেষ ম্যাচটি ঘিরে আকর্ষণ তুঙ্গে।

দুটি প্রস্তুতি ম্যাচ
তার আগে তিন দিনের দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানেরা। ৬ ডিসেম্বর প্রথম প্রস্তুতি ম্যাচ। এরপর ১১ ডিসেম্বর থেকে দ্বিতীয় প্রস্তুতি খেলবে ভারত। একনজরে হাইভোল্টেজ টেস্ট সিরিজে প্রস্তুতিতে ভারত এ ও অস্ট্রেলিয়া এ দলের স্কোয়াড কী জেনে নেওয়া যাক।

ভারতীয় এ দলের অধিনায়ক কে
রবিবার থেকে শুরু হতে চলা তিন দিনের প্রস্তুতি ম্যাচে ভারতীয় এ দলের অধিনায়ক অজিঙ্ক রাহানে। প্রসঙ্গত বিরাটের অনুপস্থিতিতে তাঁকেই শেষ ৩ টেস্টে নেতৃত্ব দিতে দেখা যাবে।

ভারতীয় সময় কখন ম্যাচ দেখবেন
ভারতীয় সময় ভারত এ বনাম অস্ট্রেলিয়া এ দলের মধ্যে প্রস্তুতি ম্যাচ সকাল ৫টা থেকে দেখা যাবে। সিডনির ড্রামোয়নে ওভালে ম্যাচ। অন্যদিকে একই দিনে দুপুর ১.৪০ মিনিট থেকে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় টি-২০ ম্যাচটি দেখা যাবে।

ভারতীয় এ দল
পৃথ্বী শ, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), হনুমা বিহারী, ঋষভ পন্থ, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, উমেশ যাদব, মহম্মদ সিরাজ

অস্ট্রেলিয়া এ দল
জো বানর্স, উইল পুকোভস্কি, মার্কাস হ্যারিস, ট্রাভিস হেড (অধিনায়ক), ক্যামেরন গ্রিন, নিক ম্যাডিনসন, টিম পেইন (উইকেটকিপার), মিচেল নিসার, জেমস প্যাটিনসন, জ্যাকশন বার্ড, মার্ক স্টেকেটে, হ্যারি কনওয়ে, উইল সার্দাল্যান্ড।












Click it and Unblock the Notifications