IND-A vs AUS-A: সুদর্শনের শতরানের পরও প্রবল চাপে ঋতুরাজরা, জয়ের দুয়ারে অস্ট্রেলিয়া ‘এ’ দল
রোহিত-বিরাটরা অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগেই সেই দেশে চলে গিয়ে মাঠে নেমে পড়েছে ভারতীয় এ দল। কিন্তু অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে প্রথম বেসরকারি টেস্টেই হারের মুখে ঋতুরাজ গাইকোয়াড়ের দল। দ্বিতীয় দিনে মুকেশ কুমারের দুরন্ত বোলিংয়ের পর তৃতীয় দিনে শতরান করলেন সাই সুদর্শন। কিন্তু তাও জয়ের দুয়ারেই অস্ট্রেলিয়া এ দল।
দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ছিল ২ উইকেটে ২০৮। ভারতীয় এ দলের লিড ছিল ১২০ রানের। শতরানের দুয়ারে ছিলেন সাই সুদর্শন। তৃতীয় দিনে শতরান পূর্ণ করলেন সুদর্শন। তবে সেঞ্চুরির পর নিজের রানকে খুব বেশিদূর এগোতে পারলেন না ভারতীয় এ দলের এই ব্যাটার। ২০০ বলে ১০৩ রান করে আউট হলেন সাই। অন্যদিকে দেবদত্ত পাড়িক্কল ও শতরান হাতছাড়া করলেন। ৮৮ রানেই আউট হলেন দেবদত্ত।

এরপর ভারতীয় ব্যাটাররা খুব একটা সফল হলেন না। ঈশান কিষাণ থেকে বাবা ইন্দ্রজিত প্রত্যেকেই ব্যাট হাতে ব্যর্থ হলেন। ফলে ভারতীয় এ দলের দ্বিতীয় ইনিংসের সমাপ্তি হল ৩১২ রানে। ২২৫ রানের লক্ষ্যমাত্র নিয়ে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া এ দলের স্কোর ৩ উইকেটে ১৩৯। জয়ের জন্য প্রয়োজন ৮৬ রানের। হাতে ৭ আছে সাত উইকেট।
স্যাম কন্টাস ১৬ রানে, মার্কাস হ্যারিস ৩৬ রানে এবং ক্যামেরন ১৬ রানে আউট হয়েছেন। মানব সুতার, প্রসিদ্ধ কৃষ্ণা এবং মুকেশ কুমার একটি করে উইকেট নিয়েছেন। চতুর্থ দিনে কঠিন চ্যালেঞ্জ মুকেশ কুমারদের জন্য।
প্রথম ইনিংসে ১০৭ রানেই অল আউট হয় ভারতীয় এ দল। জবাবে অস্ট্রেলিয়া এ দলের প্রথম ইনিংস শেষ হল ১৯৫ রানে।বল হাতে আগুনে পারফরম্যান্স করেন মুকেশ। ১৮.৪ ওভার বল করে ৭টি মেডেন সহ ৪৬ রান দিয়ে ৬ উইকেট নেন মুকেশ।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ব্যর্থ দুই ওপেনার অভিমন্যু ঈশ্বরণ এবং ঋতুরাজ গাইকোয়াড়। ঈশ্বরণ ১২ এবং ঋতুরাজ ৫ রানে আউট হন। ঈশ্বৱণ দুই ইনিংসেই ব্যর্থ হলেন, বঙ্গ ব্যাটার বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতীয় মূল দলে আছেন। এই ম্যাচগুলোয় নিজেকে প্রমাণ করতে না পারলে দলে সুযোগ পাওয়া তার জন্য কঠিন হবে।
অস্ট্রেলিয়া সফরে এসে এ দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও সেই পরিকল্পনা বাতিল করেছে ভারতীয় দল, তারা নেটে অনুশীলন করবে।












Click it and Unblock the Notifications