এক যুগ আগে আজকের দিনেই প্রথম ক্রিকেটার হিসেবে এই অনন্য নজির তৈরি করেছিলেন সচিন

এক যুগ আগে আজকের দিনেই প্রথম ক্রিকেটার হিসেবে এই অনন্য নজির তৈরি করেছিলেন সচিন

আজকের দিনে ১২ বছর আগে প্রথম ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্বি-শতরান করেছিলেন সচিন তেন্ডলুকর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গোয়ালিয়রে ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়ামে এই অনন্য নজির গড়েছিলেন মাস্টার ব্লাস্টার।

এক যুগ আগে আজকের দিনেই প্রথম ক্রিকেটার হিসেবে এই অনন্য নজির তৈরি করেছিলেন সচিন

১৪৭ বলে ২০০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন সচিন। ২৫টি চার এবং ৩টি ছয় দিয়ে সাজানো ছিল 'ক্রিকেট ঈশ্বর'-এর ইনিংস। সচিনের এই ইনিংসের সৌজন্যে পঞ্চাম ওভারে ৪০১/৩ রান স্কোর বোর্ডে তুলেছিল ভারত। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দক্ষিণ আফ্রিকাকে ১৫৩ রানে হারিয়েছিল ভারত।

২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান সচিন তেন্ডলুকর। এখনও পর্যন্ত টেস্ট এবং ওডিআই ক্রিকেটে সচিনই সর্বোচ্চ রান সংগ্রহকারী। প্রায় ৯ বছর ক্রিকেটকে বিদায় জানালেও তাঁর থেকে বেশি রান এখনও এই দুই ফরম্যাটে করতে পারেননি কোনও ক্রিকেটার। এমনকী তার ধারের কাছেও পৌঁছতে পারেননি কেউ। সচিনের ঝুলিতেই রয়েছে সর্বাধিক আন্তর্জাতিক শতরান। টেস্ট এবং ওডিআই মিলিয়ে সেঞ্চুরির সেঞ্চুরি করেছেন সচিন।

২০১৯ সালে ষষ্ঠ ভারতীয় হিসেবে আইসিসি'র হল অফ ফেমে জায়গা করে নেন সচিন তেন্ডুলকর। মাত্র ১৬ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক হয়েছিল মাস্টারের। ৪৬ বছর বয়সী প্রাক্তন এই ক্রিকেটার এখনও কোটি কোটি ক্রিকেট ভক্তের নয়নের মণি। আন্তর্জাতিক স্তরে সব ফরম্যাটের ক্রিকেট মিলিয়ে সচিনের মোট রান ৩৪,৩৫৭। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার কুমারা সঙ্গাকারা। দ্বীপরাষ্ট্রটির ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সচিনের থেকে ৬০০০ রানে পিছিয়ে রয়েছেন।

এখনও আন্তর্জাতিক ক্রিকেটে মোট আটজন ক্রিকেটার দ্বি-শতরান করেছেন। সর্বাধিক তিন বার দ্বি-শতরান করেছেন রোহিত শর্মা। তিনিই ওডিআই ফরম্যাটে এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রহকারী। ২০১৪ সালে ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৭৩ বলে ২৬৪ রান করেছিলেন রোহিত। এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান শিকারকারী নিউজিল্যান্ডের ২৩৭ রান। ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৩৭ রানের ইনিংস খেলেছিলেন এ অভিজ্ঞ কিউয়ি তারকা ব্যাটসম্যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+