সচিনের বিদায়ী ম্যাচে ভারতের আক্রমণের মুখে পড়ে চাপে ওয়েস্ট ইন্ডিজ

ক্রিকেট ঈশ্বরের বিদায়ী ম্যাচে বিরোধীদের ধরাশায়ী করেই এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে চাইছেন সচিনযুগ পরবর্তী ভারতীয় ক্রিকেটাররা।
এদিন টসে জিতে ব্য়াটের বদলে ফিল্ডিং নেয় ভারত। ধোনির সিদ্ধান্ত যে ঠিক তা ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যেই টের পেয়েছেন ক্যারেবিয়ান খেলোয়াড়রা। একের পর এক ক্রিকেট খুইয়ে চাপের মুখে ওয়েস্ট ইন্ডিজ। ১৮২ রানেই শেষ হয় ক্যারিবিয়ানদের ব্যাটিং। এখন অপেক্ষা কতক্ষণে ব্য়াট হাতে বাইশ গজে ঢুকবেন লিটল মাস্টার সচিন তেন্ডুলকর।
১৯৮৯ সালে নভেম্বরে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে যে সুদীর্ঘ ক্রিকেট কেরিয়ারের সূচনা হয়েছিল এবার তা শেষ হবে ঘরের মাঠে, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ২৪ বছরের এই ক্রিকেট জীবন। জড়িয়ে রয়েছে অনেক আবেগ।
সচিন ম্যানিয়ায় আক্রন্ত মুম্বই-সহ গোটা দেশ। সকাল থেকেই উতসবের পরিবেশ গোটা মুম্বইয়ে। সচিনের প্ল্যাকার্ড-পোস্টারে মুখ ঢেকেছে মুম্বই। স্বামীর বিদায়ী ম্যাচে উপস্থিত অঞ্জলী ও ছেলে অর্জুনও। থাকবেন সচিনের মা ও গুরু রমাকান্ত আচরেকর। এদিন মাঠে ভিড় জমিয়েছেন বহু তারকা। কিন্তু এত কিছুর পরেও বিষণ্ণতা পিছু ছাড়ছে না যেন।












Click it and Unblock the Notifications