দক্ষিণ আফ্রিকায় শেষ ম্যাচের আগে কোহলি -ধোনি ফোকাসড, তবে লক্ষ্য আলাদা
এবারের দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের প্রাপ্তির ঘড়া উপচে গেছে। তবে শেষ একদিনের ম্যাচের দিকে চেয়ে আছেন মাহি ফ্যানরা
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পঞ্চম একদিনের ম্যাচে ৭৩ রানে জিতেছে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস তৈরি করে জিতে নিয়েছে প্রথম ম্যাচ। তবে এতেও ষষ্ঠ একদিনের ম্যাচকে নিয়মরক্ষার বলতে নারাজ ভারত অধিনায়ক বিরাট কোহলি।

ম্যাচ জিতে তথা সিরিজ জিতে উঠেই বিরাট হুঙ্কার দিয়ে রেখেছেন এবারের সফরে স্কোরলাইন ৫-১ করাই তাঁর লক্ষ্য। বিরাট কোহলি জানিয়েছেন, শেষ ম্যাচে হয়ত দলে কিছু পরিবর্তন করা হলেও জয়ের জন্য কোর দলটা একই রাখা হবে। এদিকে এবারের দক্ষিণ আফ্রিকা সফরে ক্রিকেট খেলাটা দারুণ ভাবে উপভোগ করেছেন বিরাট। বিরাটের মত খেলার বদল ঘটাতে হয়নি ধরে খেলেই এসেছে সাফল্য।
এদিকে সেঞ্চুরিয়নে শেষ একদিনের ম্যাচের আগে বিরাট কোহলির স্বপ্ন যেমন একদিনের সিরিজের স্কোরলাইন ৫-১ করা তেমনিই প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি -রও একটা ফোকাস রয়েছে। আর মাত্র ৩৩ রান করলেই চতুর্থ ভারতীয় হিসেবে দশ হাজার রানের মালিক হবেন। পোর্ট এলিজাবেথে ১৩ রান করে আউট হয়ে যাওয়ায় ধোনির ঝোলায় এখন ৯৯৬৭ রান।

ধোনির আগে রয়েছেন তিন ভারতীয় ক্রিকেটার যাঁরা একদিনের ক্রিকেটে দশ হাজার রানের মালিক হয়েছেন। তাঁরা সচিন, সৌরভ, দ্রাবিড়।

এদিকে ১০ হাজার রান হয়ে গেলে বিশ্ব ক্রিকেটের দ্বাদশ ব্যক্তি হিসেবে এই নজির গড়বেন মাহি। পাশাপাশি উইকেটরক্ষক হিসেবে দ্বিতীয় ক্রিকেটার হবেন তিনি। তাঁর সামনে আগে রয়েছেন শুধু সঙ্গকারা।












Click it and Unblock the Notifications