ডিআরএস থাকলে আম্পায়ার কলের কী কার্যকারিতা? জেনে নিন প্রশ্ন কর্তার নাম

ডিআরএস থাকলে আম্পায়ার কলের কী কার্যকারিতা? জেনে নিন প্রশ্ন কর্তার নাম

ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস থেকে আম্পায়ার কল তুলে দেওয়ার পক্ষে মত দিলেন প্রাক্তন আম্পায়ার ইয়ান গোউল্ড। বিশ্বের সব প্রান্তে ডিআরএস ছড়িয়ে দেওয়া হলে উপরোক্ত পদ্ধতির কোনও প্রয়োজন নেই বলে মনে করেন গোউল্ড।

ডিআরএস থাকলে আম্পায়ার কলের কী কার্যকারিতা? জেনে নিন প্রশ্ন কর্তার নাম

২০০৯ সালে টেস্ট ক্রিকেটে প্রথম অন্তর্ভূক্ত হয় ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস। এই পদ্ধতির মাধ্যমে আম্পায়ারের লেগ বিফোর উইকেট কিংবা কট বিহাইন্ডের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করতে পারেন ক্রিকেটাররা। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটেই লাগু হয়েছে ডিআরএস পদ্ধতি। প্রতি ক্রিকেট খেলিয়ে দেশের ঘরোয়া টুর্নামেন্টেও এই পদ্ধতির ব্যবহার পরিলক্ষিত হয়েছে।

লেগ বিফোর উইকেটের ক্ষেত্রে নেওয়া ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএসে 'আম্পায়ারস কল'-র অপশান জারি রেখেছ আইসিসি। তা অনর্থক এবং আম্পায়ারদের জন্য অসম্মানজনক বলে মনে করেন ২৫১টি আন্তর্জাতিক ম্যাচ খেলানো ৬২ বছরের ইয়ান গোউল্ড। তাই ডিআরএসের পূ্র্ণ ব্যবহার করতে হলে তা থেকে 'আম্পায়ারস কল' তুলে দেওয়া উচিত বলে মনে করেন গোউল্ড।

উল্লেখ্য, ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস পদ্ধতি চালু হওয়ার আগে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে মাঠে কিংবা ড্রেসিং রুমে অসন্তোষ প্রকাশ করতে দেখা যেত ক্রিকেটারদের। কখনও কখনও ম্যাচ রেফারির কাছে এ ব্যাপারে রিপোর্টও জমা পড়ত। এই বিতর্ক দূর করতেই ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস পদ্ধতি চালু করেছে আইসিসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+