সঞ্জয় মঞ্জেরেকরের বিরুদ্ধে 'পক্ষপাতদুষ্ট' ধারাভাষ্যের অভিযোগ, আইসিসি-কে চিঠি
সঞ্জয় মঞ্জেরেকরের বিরুদ্ধে বিশ্বকাপে 'পক্ষপাতদুষ্ট' ধারাভাষ্যের অভিযোগ তুলে আইসিসি-কে চিঠি লিখলেন অস্ট্রেলিয়ার এক ক্রিকেট প্রেমী।
সঞ্জয় মঞ্জেরেকরের বিরুদ্ধে বিশ্বকাপে 'পক্ষপাতদুষ্ট' ধারাভাষ্যের অভিযোগ তুলে আইসিসি-কে চিঠি লিখলেন অস্ট্রেলিয়ার এক ক্রিকেট প্রেমী। কেন মঞ্জেরেকরকে বিশ্বকাপের কমেন্ট্রি প্যানেলে রাখা হয়েছে, তা নিয়ে প্রশ্নও তুলেছেন ওই ফ্যান।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি-র দুবাইয়ের হেড অফিসের ঠিকানায় চিঠিটি লিখেছেন সিডনি নিবাসী আদিত্য কুমার নামে এক ক্রিকেট ফ্যান। চিঠিতে ভারত-আফগানিস্তান ম্যাচের রেফারেন্স টেনেছেন আদিত্য। তাঁর বক্তব্য, ওই ম্যাচের ধারাভাষ্য দেওয়ার সময় সঞ্জয় মঞ্জেরেকর নাকি মাইকে বলেন, 'উইকেটের পিছনে মহেন্দ্র সিং ধোনি আমাদের ওয়াচ-ডগ'।
I am unahappy with Sanjay Manjerekar's commentary. I wrote to ICC about it. #CWC19 pic.twitter.com/KzgqtLHuzU
— Addie Kumar (@adityeah) June 22, 2019
This is for the comment Manjrekar made a few days ago when he said this about Dhoni: "He is our watchdog behind the stumps". You are a commentator. You have no side. There is no "us". There is no "our". #CWC19
— Addie Kumar (@adityeah) June 22, 2019
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>মঞ্জেরেকরের এহেন 'পক্ষপাতদুষ্ট' ধারাভাষ্যের তীব্র নিন্দা করেছেন আদিত্য কুমার। তাঁর কথায়, মাইক যাঁর হাতেই থাকুক, নিরপেক্ষ হওয়া তাঁর কর্তব্য। সেখানে 'আমি' ও 'আমাদের' মতো শব্দ ব্যবহার করা যায় না। সেই চিঠি নিজের টুইটার অ্যাকাউন্টেও পোস্ট করেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট ফ্যান। লিখেছেন, সঞ্জয় মঞ্জেরেকর এহেন ধারাভাষ্যে তিনি দুঃখিত এবং ব্যথিত।
Click it and Unblock the Notifications