জন্মদিনে শুভেচ্ছার জোয়ারে ভাসলেন সচিন
৪৫ তম জন্মদিনে প্রাক্তন থেকে বর্তমান অনেক ক্রিকেটার জন্মদিনের শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকরকে।
দেখতে দেখতে জীবনের ৪৫টি বসন্ত কাটিয়ে দিলেন 'ক্রিকেট ঈশ্বর' সচিন তেন্ডুলকর। ২০১৩ সালে নভেম্বরে ক্রিকেটকে বিদায় জানান সচিন তেন্ডুলকর। অবসরের পর এতগুলি বছর কেটে যাওয়ার পরও যে তাঁর জন্য সকলের ভালোবাসা একই রকম আছে তা ফের এক বার প্রমাণ হল তাঁর ৪৫ তম জন্মদিনে। প্রাক্তন থেকে বর্তমান অনেক ক্রিকেটার এ দিন জন্মদিনের শুভেচ্ছা জানালেন সচিনকে।

সচিনকে জন্মদিনের শুভেচ্ছা জানান ভিভিএস লক্ষ্মণ, মহম্মদ কাইফ, রবিচন্দ্রন অশ্বিন, প্রজ্ঞান ওঝা, আরপি সিং এর মতো ক্রিকেটারেরা।
সচিনকে শুভেচ্ছা জানিয়ে ভিভিএস লক্ষ্মণ লেখেন, 'শুভ জন্মদিন সচিন। তুমি অনুপ্রেরণা ছিলে এবং বরাবার থাকবে। সব সময় তোমার সাফল্য কামনা করি।'
সচিনকে শুভেচ্ছা জানিয়ে আরপি সিং লেখেন, 'শুভ জন্মদিন সচিন পাজি। তুমি এমন একজন কিংবদন্তি যিনি দেশের তরুণদের ক্রিকেট খলতে আরও অনুপ্রেনিত কর।'
মাস্টার ব্লাস্টারকে শুভেচ্ছা জানিয়ে প্রজ্ঞান ওঝা লেখেন, 'সুস্থ জীবন দিয়ে ভগবান তোমায় আর্শীবাদ করুন। শুভ জন্মদিন সচিন পাজি।'
রবিচন্দ্রন অশ্বিন লিটিল মাস্টারকে জন্মদিনর শুভেচ্ছা জানিয়ে লেখেন, "শুভ জন্মদিন সচিন। খেলাকে ভাল বাসতে এই মানুষই বহু মানুষকে অনুপ্রাণিত করেছে।"
শধু ভারতীয় ক্রিকেটারেরাই নন, সচিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন দেশের ক্রিকেটারেরাও। সচিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পাক কিংবদন্তি সাকলিন মুস্তাক টুইটে লেখেন, 'দীর্ঘজীবি হও সচিন। সর্বকালের সেরা ব্যাটসম্যান। দারুণ মানুষ।'
শুধু ক্রিকেটারেরাই নন, ক্রিকেটের বাইরের তারকারাও শুভেচ্ছা জানান সচিনকে। এই তালিকা. রয়েছে অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী বক্সার বীজেন্দ্র সিং এর নামও।












Click it and Unblock the Notifications