আইপিএল : রাইজিং পুনে সুপার জায়ান্টসে মিচেল মার্শের জায়গায় আসছেন ইমরান তাহির

কাঁধে চোট লাগার কারণে অস্ট্রেলিয়ার অল রাউন্ডার মিচেল মার্শকে বাদ পড়তে হল আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল থেকে।

বেঙ্গালুরু, ২৪ মার্চ : রাইজিং পুনে সুপার জায়েন্ট তথা অস্ট্রেলিয়ার অল রাউন্ডার মিচেল মার্শকে ছিটকে গেলেন দশম মরশুমের আইপিএল থেকে। কাঁধে চোট লাগার কারণে তাঁকে বাদ পড়তে হল আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা ইআইপিএল থেকে।

মার্শের পরিবর্ত হিসাবে পুনের তরফে দলে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহিরকে। উল্লেখ্য, আইপিএল-এ ক্রিকেটারদের নিলামের সময়, তাহিরকে কোনও দল গ্রহণ করেনি।

আইপিএল : রাইজিং পুনে সুপার জায়ান্টসে মিচেল মার্শের জায়গায় আসছেন ইমরান তাহির

প্রসঙ্গত, গত বছর থেকে আইপিএল-এ খেলা শুরু করেছে পুনে সুপার জায়েন্ট। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে পথ চলা শুরু করেছিল পুনের দল। পরে ধোনিকে নেতৃত্ব থেকে সরিয়ে সঞ্জিব গোয়েঙ্কার মালিকানাধীন এই দলের নেতৃত্বের ভার যায় স্টিভ স্মিথের ওপর। ধোনিকে দল থেকে বাদ দেওয়া নিয়েও বিতর্ক কিছু কম হয়নি।

গত বছরে সেভাবে আই পিএল-এ ভালো ফল না করলেও , এবছরে পুনেকে নিয়ে স্বপ্ন দেখছেন দলের সমর্থকরা। তবে স্টিফেন ফ্লেমিং এর কোচিং -এর তত্ত্বাবধানে ও স্টিভ স্মিথের নেতৃত্বে দল কেমন ফল করে দশম মরশুমের আইপল -এ এখন সেদিকেই নজর ক্রিকেটপ্রেমীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+