আইপিএলের ট্রেন্ডে গা সেঁকলেন ইমরান খান, বিসিসিআইকে তোপ দেগে চলে এলেন প্রচারে

Imran Khan on IPL: আইপিএল এখন ট্রেন্ডিং। সারা বিশ্ব জুড়ে আলোচনা শুরু হয়েছে মাল্টি বিলিয়ন ডলার এই টুর্নামেন্ট নিয়ে। সেই ট্রেন্ডে গা ভাসিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে খানিক হুমকি দিয়ে নিজের প্রচার সেরে ফেললেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান।

মুম্বই হামলার পর থেকে পাকিস্তানের খেলোয়াড়দের আইপিএলে খেলা নিষিদ্ধ করেছে ভারত সরকার। বিসিসিআইয়ের তরফে কোনও পাকিস্তানি ক্রিকেটারকে খেলার অনুমোদন দেওয়া হয় না। আর সেটা নিয়ে প্রতিবার আইপিএল এলেই ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করতে নেমে পড়েন পাক ক্রিকেটাররা। এবার সেই তালিকায় নাম লেখালেন ইমরান খান।

বিসিসিআইকে একহাত নিয়ে ইমরানের

বিসিসিআইকে একহাত নিয়ে ইমরানের

বিসিসিআইকে একহাত নিয়ে ইমরান বলেছেন, খেলার যখন অনুমতি দেয় না, তখন ভারত বা আইপিএল নিয়ে ভাবার প্রয়োজন নেই পাকিস্তানি ক্রিকেটারদের।

সন্ত্রাস এবং ক্রিকেট একসঙ্গে চলতে পারে না

সন্ত্রাস এবং ক্রিকেট একসঙ্গে চলতে পারে না

আইপিএলের শুরুতে পাক ক্রিকেটারদের খেলতে দেখা গিয়েছে। একাধিক টিমের হয়ে খেলেছেন সে দেশের ক্রিকেটাররা। কিন্তু মুম্বই হামলার পরেই বদলে যায় পরিস্থিতি। সন্ত্রাস এবং ক্রিকেট কখনই একসঙ্গে চলতে পারে না বলে আওয়াজ ওঠে সর্বস্তরে। আর এরপরেই পাকিস্তানের ক্রিকেটারদের আইপিএল খেলার উপর নিষেধাজ্ঞা জারি করা হয় বিসিসিআইয়ের তরফে। ২০০৮ সালের পর থেকে পাকিস্তানের কোনও খেলোয়ারকেই আর আইপিলে নেওয়া হয়নি।

ক্রিকেট বোর্ড আদতে ঔদ্ধত্য দেখাচ্ছে

ক্রিকেট বোর্ড আদতে ঔদ্ধত্য দেখাচ্ছে

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, আইপিএলে পাকিস্তানের খেলোয়ারদের না খেলতে দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড আদতে ঔদ্ধত্য দেখাচ্ছে। এমনকি চারপাশ জুড়ে শুরু অহংকারে গন্ধ ছড়িয়ে বলেও কটাক্ষ প্রাক্তন এই ক্রিকেটারের। তবে আইপিএলে যদি পাকিস্তানের খেলোয়ারদের না খেলতে দেওয়া হয় তাতে তাঁদের কোনও সমস্যা নেই বলেও মনে করছেন তিনি। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে প্রচুর ফান্ড আসাতেই অংকারি হয়ে গিয়েছে বলেও তোপ।

দুর্ভাগ্যজনক বলেই মনে করছেন ইমরান খান

দুর্ভাগ্যজনক বলেই মনে করছেন ইমরান খান

তবে পুরো বিষয়টিই দুর্ভাগ্যজনক বলেই মনে করছেন ইমরান খান। তাঁর মতে, ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। তবে যেভাবে ক্রিকেটের দুনিয়ায়তে মহাশক্তি হিসাবে ভারত উঠে এসেছে তাতে তাদের ঔদ্ধত্য এবং অহংকার উঠে এসেছে বলেও তোপ। অনেক টাকার কারণেও এমন ব্যবহার বলেও মনে করছেন ইমরান খান। তারা কার সঙ্গে খেলতে চায় এবং কার নয় সেটা তারাই চূড়ান্ত করে ফেলছে বলেও তীব্র আক্রমণ প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। যদিও এই বিষয়ে বিসিসিআইয়ের তরফে কোনও মন্তব্য করা হয়নি এখনও পর্যন্ত।

শুরু হয়েছে আইপিএল

শুরু হয়েছে আইপিএল

ইতিমধ্যে আইপিএল শুরু হয়ে গিয়েছে। শুক্রবার আইপিএলের জমকালো উদ্বোধন হয়েছে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ১ লক্ষ ৩২ হাজার দর্শকাসন-বিশিষ্ট বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে তিলধারণের জায়গা ছিল না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+