IPL 2025: ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম বজায় থাকবে ২০২৫ সালের আইপিএলেও? আগামী সপ্তাহেই হতে পারে চূড়ান্ত ঘোষণা

২০২৫ সালের আইপিএলের নিলাম নীতি কী হবে? তা নিয়ে এখন চর্চা তুঙ্গে ক্রিকেট মহলে। একইসঙ্গে ২০২৪ সালে আইপিএলের বেশ কিছু নিয়ম নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিতর্কের কেন্দ্রবিন্দুতে ইমপ্যাক্ট ক্রিকেটার। এই নিয়ম আন্তর্জাতি ক্রিকেটে নেই, কিন্তু চালু আছে আইপিএলে, এই নিয়ম চালু রাখা কতটা যুক্তিপূর্ণ তা নিয়ে চর্চার অন্ত নেই। আগামী আইপিএলেও কী এই নিয়ম বলবৎ থাকবে?

২০২২ সালে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে পরীক্ষামূলক ভাবে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম চালু করে বিসিসিআই, এরপর ২০২৩ সালে আইপিএলেও তা চালু হয়। এরপর ২০২৪ সালেটও যা বজায় থাকে। কিন্তু এই নিয়মের নিয়ে ভিন্ন মত আছে ক্রিকেটার থেকে আইপিএল দলগুলির মধ্যেই। আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান অরুণ ধুমল এখনও ঘোষণা করেননি।

IPL

তবে নিয়ম নিয়ে আলোচনার জন্য ধুমল আগামী সপ্তাহে একটি বৈঠক ডাকবেন বলেই খবর রয়েছে, আগামী আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম থাকবে কিনা সে বিষয়ে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্তের আগামী বৈঠকেই নিতে পারে আইপিএল গর্ভনিং কাউন্সিল।

বিসিসিআইয়ের এক সূত্র একটি ইংরেজি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন,"ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে কোনও বিতর্ক হয়নি। সমস্ত নতুন নিয়মের ক্ষেত্রে, আমরা স্টেকহোল্ডারদের কাছ থেকে মতামত চাই। ফ্র্যাঞ্চাইজি তাদের মতামত দিয়েছে এবং কিছু খেলোয়াড়ও মতামত দিয়েছেন। আমরা তাদের প্রতিক্রিয়ার মূল্য দেব তবে শেষ পর্যন্ত আইপিএল গর্ভনিং কাউন্সিল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।'

ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের অধীনে, ক্যাপ্টেন বাইরের খেলোয়াড়কে খেলাতে সক্ষম হন, যিনি টসের সময় প্লেয়িং ১১-এ অন্তর্ভুক্ত ছিলেন না। তিনি একাদশের যে কোনও একজন খেলোয়াড়ের (ভারতীয়) জায়গায় খেলতে পারবেন। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে পরিচিত হবেন তিনি। অধিনায়ককে টসের সময় প্লেয়িং একাদশের নামের সঙ্গে অতিরিক্ত চার জন ভারতীয় খেলোয়াড়ের নাম দিতে হয় অধিনায়ককে। এই চার জন খেলোয়াড়ের যে কোন একজন ইমপ্যাক্ট প্লেয়ার হতে পারেন।

কয়েকদিন আগে অশ্বিন বলেছিলেন, আমি মনে করি ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মটি এতটা খারাপ নয় কারণ এটি কৌশলের জন্য একটু বেশি মূল্য দেয়। এটা এমন নয় যে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মের কারণে অলরাউন্ডাররা নিরুৎসাহিত হন। উদ্ভাবনের সুযোগ রয়েছে এবং এটি খেলাটিকে আরও সুন্দর করে তোলে।

সূত্রের খবর, চলতি বছরের ডিসেম্বরে মেগা অকশন আয়োজনের কথা ভাবছে আইপিএল কর্তৃপক্ষ। তবে এবারও দেশের মাটিতে নিলাম হওয়ার সম্ভাবনা কম। শোনা যাচ্ছে, লন্ডনে হতে পারে আইপিএলের মহানিলাম। যদিও এখনও গোটা বিষয়টি নিয়ে পরিকল্পনার স্তরে রয়েছে। সম্ভবত লন্ডনে হতে পারে আইপিএলের মেগা অকশন। উল্লেখ্য, গত বছর আইপিএলের নিলামের আসর বসেছিল দুবাইয়ে। তবে সেটা ছিল মিনি অকশন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+