IND vs NZ: অজিদের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলা নিয়ে নিশ্চিত নন রোহিত, পন্থের আউট নিয়ে কী বললেন ভারত অধিনায়ক?

ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের হতে হল ভারতকে। সুবিধাজনক জায়গায় থেকেও ভারতীয় দল মুম্বই টেস্টেও জয় পেতে ব্যর্থ হল। সিরিজ আগেই হেরেছিল ভারত, এবার হোয়াইটওয়াশও হতে হল, এমনকি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষস্থানও খোয়ালো ভারতীয় দল। ম্যাচ শেষে আরও বড় ঘোষণা করলেন অধিনায়ক রোহিত শর্মা।

আগামী ২২ নভেম্বর শুরু ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। প্রথম টেস্ট হবে পারথেতে। কিন্তু সেই ম্যাচে অনিশ্চিত রোহিত শর্মা। মুম্বই ম্যাচ হারের পর রোহিত নিজেই জানালেনস পারথে তাঁর খেলা নিয়ে নিশ্চয়তা নেই। বিগত কয়েক সপ্তাহ ধরেই জল্পনা-কল্পনা চলছি অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচে অনুপস্থিত থাকতে পারেন রোহিত। সেই জল্পনাতেই সিলমোহর দিলেন স্বয়ং রোহিতই।

তৃতীয় টেস্টে হারের পর সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, আমি এই মুহূর্তে পারথে টেস্ট খেলা সম্পর্কে নিশ্চিত নই। আরও কিছুটা সময়ের পরই আমি বুঝতে পারব পারথে টেস্ট ম্যাচে অংশ নিতে পারব কিনা।'
বছরের শেষে ডনের দেশে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হবে। বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজ ঘিরে চড়ছে উন্মাদনার পারদ। বুমরাহ ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক। একান্তই রোহিত পারথে খেলেত না পারলে বুমরাহকে নেতৃত্ব দিতে হবে।

সিরিজ হেরে রোহিত বলেন, !নিউজিল্যান্ড আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে। তারা আমাদের চেয়ে ভালো ব্যাটিং ও বোলিং করেছে, আমরা জানতাম এই সিরিজটা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং হবে'।
ভারতীয় দলের কোচ হওয়ার পর থেকেই আগ্রাসী ক্রিকেটের রণকৌশল নিয়েছেন গম্ভীর। সিরিজ হারের পর কোচ গৌতম গম্ভীরের রণকৌশল নিয়ে উঠছে প্রশ্ন। রোহিত অবশ্য সব দায় নিজের কাঁধে নিয়ে বলছেন, এই সিরিজ হারের দায়ভার সম্পূর্ণভাবে আমার। ব্যাটার অধিনায়ক হিসেবে আমি আমার সেরা ছন্দে ছিলাম না। এটা আমার কেরিয়ারের সবথেকে খারাপ সময়।'

একইসঙ্গে রোহিত বলেন, আমি এই দুই সিরিজে ভালো ব্যাটিং করিনি। আমি সেটা করার চেষ্টা করছি। আমি আমার খেলা আবার দেখব, আরও কঠোর অনুশীলন করতে হবে।' পন্থের আউট নিয়ে রোহিত বলেন, "যদি কোন চূড়ান্ত প্রমাণ না থাকে, তাহলে সিদ্ধান্তটি মাঠের আম্পায়ারের সঙ্গে এক থাকা উচিত। আমি নিশ্চিত নই যে এটি সঠিক কল ছিল কিনা।

ঘরের মাঠে বড় রানে ব্যর্থ হলেন রোহিত শর্মা, সেই সঙ্গে ব্যাট হাতে ফের ব্যর্থ হলেন কোহলিও। বিগত কয়েকটি ম্যাচ ধরেই ব্যাট হাতে খারাপ ফর্ম অব্যাহত দুই মহারথীর। ওয়াংখেড়ে হিটম্যানের ঘরের মাঠ, কিন্তু সেই মাঠে খেলতে নেমেও খারাপ ফর্ম কাটিয়ে উঠতে পারলেন না রোহিত।

ভারতীয় দল তাদের 'এ' দলের সঙ্গে তাদের আন্তঃ-স্কোয়াড ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় দল বর্ডার-গাভাসকর ট্রফি শুরুর আগে কোনও রকম অনুশীলন ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে। বরং নেটে প্রস্তুতি নিয়েই কঠিনতম সিরিজ খেলবে ভারতীয় দল। এই বিষয়টিও নিশ্চিত করেছেন রোহিত শর্মা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+