আইপিএলে সুযোগ না পাওয়া ইশান্ত ভেল্কি দেখাচ্ছেন কাউন্টিতে, দেখুন ভিডিও
চলতি আইপিএল-এ কোনও দলই সুযোগ দেননি ইশান্ত শর্মাকে। সুযোগ না পেয়ে কাউন্টি খলতে এই মুহূর্তে ইংল্যান্ডে তিনি। কাউন্টিতে নিজের দল সেসেক্সর হয়ে প্রথম ম্যাচেই পাঁচ উইকেট নিলেন ইশান্ত।
আইপিএলের নিলামে কোনও দল পাননি তিনি। রয়ে গিয়েছিলেন অবিক্রিতই। আইপিএলে সুযোগ না পেলেও তাঁর বলের ধার এবং পেস কোনওটাই কমেনি তা দেখিয়ে দিলেন ইশান্ত শর্মা।
আইপিএলে সুযোগ না পেয়ে এই মুহূর্তে কাউন্টি ক্রিকেটে সেসেক্সের হয়ে খেলছেন ইশান্ত। আর প্রথম ম্যাচেই পাঁচ উইকেটে নিয়ে কাউন্টি সার্কিটে চমক লাগালেন ইশান্ত শর্মা।
Five wickets for @ImIshant on his @CountyChamp debut! 💫
Highlights from day four of our season opener vs. Warwickshire are available now. #gosbts 
➡️https://t.co/dS7WoXhAyj pic.twitter.com/r3gx944P8C
— Sussex CCC (@SussexCCC) April 17, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>দুই ইনিংস মিলিয়ে পাঁচটি উইকেট নেন তিনি। প্রথম ইনিংসে ইশান্তের শিকার উইলফ্রেড রোডস, অ্যডাম হোস, টিম অ্যামব্রোস এবং দ্বিতীয় ইনিংসে তাঁর শিকার জোনাথন ট্রট এবং ইয়ান বেল। দুই ইনিংস মিলিয়ে ইশান্তের বোলিং ফিগার ২৯.২-৭-৬৯-৫। ইশান্তের দুরন্ত পারফরম্যান্সের ভিডিও টুইটারে পোস্ট করে সাসেক্স ম্যানেজমেন্ট।
Click it and Unblock the Notifications