IPL 2024: বৃষ্টিতে ফাইনাল পণ্ড হলে চ্যাম্পিয়ন হবে কারা? চিপকে জমকালো সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন বোর্ডের
যে কোনও বড় টুর্নামেন্টে আর্কষণের কেন্দ্রবিন্দুতে থাকে উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠান। ব্যতিক্রম নয় আইপিএলও। এবার আইপিএলে ধামাকাদার উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। রবিবার চিপকে থাকছে সমাপ্তি অনুষ্ঠানও। জমকালো এই অনুষ্ঠানেহ পারফরম্যান্স করকবে বিখ্যাত পপ ব্যান্ড ইমাজিন ড্রাগন্স।
এর আগে ২০১৯ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, ২০১৪ এনবিএ-র সূচনা অনুষ্ঠান বা ২০১৪ সুগার বোলের মতো প্রথম সারির ক্রীড়া প্রতিযোগিতাগুলিতে পারফরম্যান্স করেছে এই পপ ব্যান্ডটি। ২০১৫ সালে বায়ার্ন মিউনিখের বুন্দেশলিগা খেতাব উদযাপনের অনুষ্ঠানেও পারফরম্যান্স করেছিল ইমাজিন ড্রাগন্স। এবার আইপিএলের মঞ্চেও তাদের শো দেখা যেতে চলেছে।

এদিকে, রবিবার সন্ধ্যার পর থেকে রেমাল ঝড়ের পূর্বাভাস রয়েছে। সমুদ্র তীরবর্তী শহর চেন্নাইয়ের তার প্রভাব পড়লে আইপিএল ফাইাভলে ব্যাঘাত ঘটতে পারে। বৃষ্টি হলে কী হবে ম্যাচের ভবিষ্যত? যদিও আইপিএল ফাইনালে সংরক্ষিত দিন থাকছে।আইপিএলের প্লে-অফ ম্যাচগুলির জন্য কোনও অতিরিক্ত দিন রাখা ছিল না। তবে ফাইনালের জন্য একটি দিন অতিরিক্ত রাখা হয়েছে।
২৬ মে রবিবারই ফাইনাল শেষ করার চেষ্টা করা হবে। বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে অতিরিক্ত ১২০ মিনিট সময় আগে থেকেই বরাদ্দ করা আছে। বিসিসিআই কর্তারা চাইবেইন রবিবারই আইপিএলের সমাপ্তি করতে। রবিবার একান্তই ফাইনাল ম্যাচ আয়োজন সম্ভব না হলে, এমনকি সোমবার সংরক্ষিত দিনেও আইপিএল ফাইনাল সম্পূর্ণ ভেস্তে গেলে চ্যাম্পিয়ন হবেন শ্রেয়সেরা। এ ক্ষেত্রে বিচার করা হবে লিগ পর্বের পয়েন্ট। এক নম্বর দল হিসাবে কেকেআর এবার প্লে-অফে গিয়েছিল। ফলে চ্যাম্পিয়ন হবে কলকাতাই।












Click it and Unblock the Notifications