আজ নারিন ১০ বলের বেশি খেললেই ম্যাচ জিতবে কলকাতা, জানুন আজব পরিসংখ্যান

কলকাতা নাইট রাইডার্সের তুরুপের তাস সুনীল নারিন। বল হাতে তো বটেই, ব্যাট হাতে এবারের আইপিএলে অনেক বেশি বিধ্বংসী হয়ে উঠেছেন তিনি।

কলকাতা নাইট রাইডার্সের তুরুপের তাস সুনীল নারিন। বল হাতে তো বটেই, ব্যাট হাতে এবারের আইপিএলে অনেক বেশি বিধ্বংসী হয়ে উঠেছেন তিনি। ১৪টি ম্যাচে ৩২৭ রান করেছেন ১৮৯.০১ স্ট্রাইক রেটে। সঙ্গে নিয়েছেন ১৬ উইকেট।

 আজ নারিন ১০ বলের বেশি খেললেই ম্যাচ জিতবে কলকাতা, জানুন আজব পরিসংখ্যান

তবে বোলার নারিন নয়, ব্যাটসম্যান নারিনকে নিয়ে আগ্রহ বেশি ক্রিকেট বিশেষজ্ঞ থেকে আমজনতার। ওপেন করতে নেমে তিনি যেভাবে মারমুখী ব্যাটিং করছেন তাতে যে ম্যাচে টিঁকে যাচ্ছেন সেই ম্যাচ সহজেই কলকাতা জিতে যাচ্ছে। নারিনের পাশে আর এক বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস লিনকেও ফিকে লাগছে।

এক আজব পরিসংখ্যান সামনে এসেছে এবছরের আইপিএলে। সব ম্যাচে নারিন ওপেন করতে নামেননি লিনের সঙ্গে। সেই সব ম্যাচে কলকাতার ফলাফল খারাপ হয়েছে। তবে যে ম্যাচে নারিন ১০ বল বা তার বেশি ক্রিজে টিঁকে গিয়েছেন সেই ম্যাচগুলিতে কলকাতা জয় পেয়েছে।

কেকেআর-এর হয়ে নারিন এবছর সাতটি ম্যাচে ১০ বল বা তার বেশি খেলেছেন। তার মধ্যে ৬টি ম্যাচেই জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। শুধু তাই নয়, এই সাতটি ম্যাচে ১৯২.২৫ স্ট্রাইক রেটে নারিন ২৪৭ রান করেছেন।

কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে গ্রুপ লিগের শেষের দিকে মাত্র ৩৬ বলে ৭৫ রান করেন নারিন। সেই ইনিংসের সুবাদে কলকাতা ২৪৫ রানের বিশাল টার্গেট দেয় পঞ্জাবকে। শেষ অবধি ৩১ রানে জেতে। এদিন নারিন দশ বলের বেশি খেলে ফেলতে পারলেই খেলা ঘুরে যেতে পারে কলকাতার পক্ষেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+