BCCI New Title Sponsor: বিশ্বকাপের আগেই বিরাট লক্ষ্মীলাভ, নতুন টাইটেল স্পনসরের থেকে কত টাকা পাবে বিসিসিআই?
বিশ্বকাপের আগেই লক্ষ্মীলাভ বিসিসিআইয়ের। ঘরের মাঠে সিরিজ গুলির জন্য টাইটেল স্পনসর পেল বিসিসিআই। টিম ইন্ডিয়ার মূল স্পনসর পাওয়ার পরই টাইটেল স্পনসরের জন্য ঝাঁপায় ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই জন্য দরপত্র আহ্বান করা হয়। ক্রি্কবাজের রিপোর্ট অনুসারে ইতিমধ্যেই নতুন কোম্পানির নাম চূড়ান্ত হয়ে গিয়েছে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন টাইটেল স্পনসর হতে চলেছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক। ঘরের মাঠে সিরিজের আগে থাকবে এই কোম্পানিটির নাম। প্রতি আন্তর্জাতিক ম্যাচে ৪.২ কোটি টাকার বিনিময়ে স্বত্ব কিনেছে তারা, যা আগের ৩.৮ কোটি টাকার তুলনায় ৪০ লক্ষ টাকার বেশি। নিলামের জন্য বেস প্রাইস নির্ধারণ করা হয়েছিল ২.৪ কোটি টাকা।

পেটিএমের সাব-লাইসেন্স কেনার জন্য প্রাক্তন টাইটেল স্পনসর মাস্টারকার্ডের কাছ থেকে দায়িত্ব নিতে চলেছে এই বেসরকারি ব্যাঙ্কটি।কয়েকদিনের মধ্যেই সরকারি ঘোষণা হয়ে যাবে। কারণ বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ রয়েছে।এই সিরিজ থেকেই দেখা যাবে নতুন টাইটেল স্পনসরের নাম।
মোট তিনটি কোম্পানি ঘরের মাঠে ভারতীয় দলের সিরিজ়গুলি স্পনসর করার জন্য আগ্রহ দেখায়। পদ্ধতিগত ত্রুটির জন্য আগেই একটি সংস্থা বাতিল হয়ে যায়। বেশি দর দিয়ে প্রতিযোগী সংস্থা সোনি স্পোর্টসকে হারিয়েছে এই বেসরকারি ব্যাঙ্কিং প্রতিষ্ঠানটি। এই সংস্থার সঙ্গে তিন বছরের চুক্তি হচ্ছে বিসিসিআইয়ের। ২০২৬ সালের অগাস্ট পর্যন্ত ৫৬টি ম্যাচ থেকে প্রায় ২৩৫ কোটি টাকা পাবে বিসিসিআই।

বিশ্বকাপের আগে অজিদের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। একদিনের বিশ্বকাপের পরও রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সিরিজ। বিশ্বকাপের পরই অজিদের বিরুদ্ধে পাঁচ ্ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এই পাঁচটি ম্যাচ দেওয়া হয়েছে বিশাখাপত্তনম, তিরুবনন্তপুরম, গুয়াহাটি, নাগপুর ও হায়দরাবাদে।
আগামী ২৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত এই সিরিজের ম্যাচ গুলি হবে।নতুন বছরের শুরুতেই ভারতে টি টোয়েন্টি সিরিজ খেলতে আসছে আফগানিস্তান । ১১, ১৪, ১৭ জানুয়ারি হবে এই তিনটি ম্যাচ।আগামী বছর রয়েছে ভারত বনাম ইংল্যান্ডের মেগা টেস্ট সিরিজ। পাঁচটি টেস্ট খেলা হবে এই সিরিজে। ২৫ জানুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত চলবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ।

জনপ্রিয় ফ্যান্টাসি গেমিং প্ল্যাটফর্ম ড্রিম ইলেভেনের নাম ভারতীয় ক্রিকেট দলের নতুন লিড স্পনসর হিসেবে ঘোষণা করা হয়েছিল আগেই বিসিসিআই জানিয়েছে, চুক্তিটি তিন বছরের জন্য স্বাক্ষরিত হয়েছে।
নভেম্বর পর্যন্ত ঐচ্ছিক স্পনসরশিপ চুক্তিতে থাকা বাইজুস এই বছরের শুরুতে চুক্তি থেকে বেরিয়ে এসেছিল। তার পর থেকেই নতুন স্পনসরের খোঁজে ছিল বিসিসিআই। সূত্র অনুসারে, বিসিসিআই বেস প্রাইস কমানোর পরেও আগ্রহ দেখায়নি বাইজুস।












Click it and Unblock the Notifications