ভারতীয় মহিলা দলের সঙ্গে কী করছেন সচিনের ছেলে, দেখুন ভিডিও
লর্ডসে যখন প্রস্তুতি সারছিলেন ভারতীয় মহিলা দলের সদস্যরা, তখন নেটে তাঁদের বল করছিলেন একজন। কার বলে অনুশীলন সারল টিম ইন্ডিয়া জানুন।
ভারতীয় দলের অনুশীলনে হাজির তেন্ডুলকর। কোন ভারতীয় দল, আরে বাবা ইংল্যান্ডে বিশ্বকাপে রানার্স হওয়া মহিলা ক্রিকেট দল। লর্ডসে নিয়মিত অনুশীলন সারছিলেন ভারতীয় দল। আর হাজির ছিলেন নেট বোলারারাও। আর সেখানেই বোলিং করছিলেন সচিন নয়, সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর।

অর্জুন তেন্ডুলকর নিয়মিত লর্ডসে অনুশীলন সারেন। আর মহিলা বিশ্বকাপের সময়ও তিনি সেখানেই ছিলেন। লর্ডসে যখন যে দল অনুশীলন করে এই নেট বোলাররা তাঁদের বল করে নিজেদের স্কিল ঝালিয়ে নেন। তেমনিই ছিলেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর।

অনুশীলনে অর্জুন যখন ভেদা কৃষ্ণমূর্তিকে বল করছিলেন তখনকার সেই ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল। ভারতীয় মহিলা দল এখন সেলিব্রিটির তকমা পাচ্ছে। রবিবার লর্ডসের ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে রুদ্ধশ্বাস লড়াই করেন ভারতীয় মহিলারা। আর তাই তাদের কুর্নিশ করছে গোটা ভারত। আর ঠিক অবস্থাতেই ভাইরাল সচিন পুত্রের নেট বোলিংয়ের ভিডিও।

Sachin Tendulkar's son, Arjun, is one of the net bowlers for India women today. Bowling t Veda here. #WWC17 @ESPNcricinfo pic.twitter.com/M37es7GINf
— Melinda Farrell (@melindafarrell) July 22, 2017

Click it and Unblock the Notifications