ICC WTC: বাংলাদেশকে হারিয়ে ১০ বছর পর এশিয়ায় টেস্ট জয় দক্ষিণ আফ্রিকার, ভারতের পরিকল্পনা কতটা ধাক্কা খেল?

ICC WTC: ১০ বছর পর এশিয়ার মাটিতে টেস্ট জিতল দক্ষিণ আফ্রিকা। মীরপুরে প্রথম টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে হারাল প্রোটিয়ারা। ম্যাচের সেরা শতরানকারী উইকেটকিপার কাইল ভেরেইন।

বাংলাদেশ প্রথম ইনিংসে ১০৬ তুলেছিল, দক্ষিণ আফ্রিকা করে ৩০৮। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৩০৭ রানে অল আউট হয়। জয়ের জন্য ১০৬ রানের টার্গেটে তিন উইকেট হারিয়েই পৌঁছে যায় প্রোটিয়ারা।

ICC WTC

২০১৪ সালের জুলাইয়ে গল টেস্টে শ্রীলঙ্কাকে হারানোর পর এশিয়ার মাটিতে এই প্রথম টেস্ট জয় প্রোটিয়াদের। এই টেস্টে নামার আগে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য ৬টি টেস্টের ৫টিতেই জেতার দরকার ছিল দক্ষিণ আফ্রিকার। এদিনের জয় একটা ধাপ অতিক্রম করল তারা।

এই জয় ICC WTC পয়েন্ট তালিকায় ছয় থেকে দক্ষিণ আফ্রিকাকে তুলে আনল চারে। ৭টি টেস্টে তাদের সাফল্যের হার ৪৭.৬২। বাংলাদেশে আরও একটি টেস্ট বাকি। এ ছাড়া দেশের মাটিতে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে ২টি করে টেস্ট রয়েছে প্রোটিয়াদের। সব কটিতে জিতলে তাদের সাফল্যের হার হবে ৬৯.৪৪।

যদি চারটিতে জেতে এবং একটি ড্র হয় তাহলে সাফল্যের হার দাঁড়াবে ৬৩.৮৯। চারটিতে জয় পেলে এবং একটিতে হারলে এই হার দাঁড়াবে ৬১.১১। তাতে অন্য ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে ফাইনালে ওঠার জন্য।
নিউজিল্যান্ড যদি ভারতে দুটি ও দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্টে জেতে তাহলে তাদের সাফল্যের হার হবে ৬৪.২৯। তবে তা সহজ হবে না। চলতি পুণে টেস্ট-সহ মোট ৫টির মধ্যে তিনটিতে জিতলে সাফল্যের হারের নিরিখে ৫০ শতাংশে পৌঁছতে পারবে কিউয়িরা।

ভারত রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে। ১২ ম্যাচে সাফল্যের হার ৬৮.০৬ শতাংশ। ভারত যদি নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি ও অস্ট্রেলিয়ায় পাঁচটি- মোট সাতটির চারটিতে জেতে এবং একটি ড্র রাখে তাহলে সাফল্যের হার থাকবে ৬৫.৭৯ শতাংশে। দক্ষিণ আফ্রিকা সবগুলি জিতলেও ৬৯.৪৪ শতাংশের বেশি যেতে পারবে না।

অস্ট্রেলিয়ার টেস্ট বাকি ৭টি। দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে ৫টি, শ্রীলঙ্কায় ২টি। অজিরা যদি ভারতের কাছে ২টি হারে, একটি ড্র করে এবং বাকি চারটি টেস্টে জেতে তাহলে তাদের সাফল্যের হার হবে ৬২.২৮। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার সামনে ভালো সুযোগ থাকবে ফাইনাল খেলার।

তবে ভারতের অস্ট্রেলিয়া সফর মোটেই সহজ হবে না। যদি ভারত পুণে টেস্ট-সহ বাকি টেস্টগুলি থেকে ৫২ পয়েন্ট আদায় করতে না পারে, তাহলে চারটি টেস্ট জিতলে ভারতের সাফল্যের হার নেমে আসবে ৬৪.০৪ শতাংশে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার চেয়ে ভারত পিছিয়ে পড়তে পারে।

নিউজিল্যান্ড তাদের সব টেস্ট জিতলে সাফল্যের হার ৬৪.২৯ শতাংশে নিয়ে যেতে পারে। শ্রীলঙ্কার খেলা রয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। শ্রীলঙ্কার ফাইনালে ওঠার সম্ভাবনা ক্ষীণ। সবগুলিতে জিতলে তাদের সাফল্যের হার ৬৭ শতাংশে যেতে পারে। তবে শ্রীলঙ্কা এই দুই দেশকে পয়েন্ট তালিকায় ভারতের নীচে রাখতে বড় ভূমিকা নিতেই পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+