ICC WTC Final : দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিং ভরাডুবি, ম্যাচ জিততে কিউয়িদের প্রয়োজন ১৩৯ রান

দ্বিতীয় ইনিংসে ১৭০-এ অল আউট ভারত

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ভরাডুবি ভারতের। কাইল জেমিসন, টিম সাউদিদের দাপটে ম্যাচের তৃতীয় ইনিংসে ১৭০ রানে গুটিয়ে গেল টিম ইন্ডিয়া। ম্যাচের তৃতীয় ইনিংসে নিউজিল্যান্ডের থেকে ১৩৮ রানে এগিয়ে রয়েছেন বিরাট কোহলিরা। ম্যাচ জিততে ১৩৯ রান প্রয়োজন কেন উইলিয়ামসন শিবিরের। অন্যদিকে ম্যাচ জিততে মহম্মদ শামি, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরাহদের দিকে তাকিয়ে থাকবে টিম ইন্ডিয়া।

ICC WTC Final : দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিং ভরাডুবি, ম্যাচ জিততে কিউয়িদের প্রয়োজন ১৩৯ রান

২ উইকেট হারিয়ে ৬৪ রানের স্কোরে পঞ্চম দিনের খেলা শেষ করেছিল ভারত। দিনের শেষে ৮ রান করে ক্রিজে অপরাজিত ছিলেন বিরাট কোহলি। ১২ রানে খেলছিলেন চেতেশ্বর পূজারা। রিজার্ভ হিসেবে থাকা ষষ্ঠ দিনে নিজের ব্যক্তিগত স্কোরে ৫ রান যোগ করতে সক্ষম হন ভারত অধিনায়ক। তিনি কাইল জেমিসনের শিকার হন। ১৫ রান করে আউট হন পূজারা। অজিঙ্ক রাহানে ও ঋষভ পন্থের মধ্যে ৩৭ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ হয়। ১৫ রান করে ট্রেন্ট বোল্টের শিকার হন রাহানে।

সাত নম্বরে ব্যাট করতে নামা রবীন্দ্র জাদেজা ৪৯ বলে ১৬ রান করলেও নেইল ওয়াগনারের শর্ট বোলিং খেলতে তিনি বিস্তর সমস্যায় পড়েন। জাড্ডু আউটও হন ওই বাঁ-হাতি ফাস্ট বোলারের বলে। অন্যদিকে ৮৮ বলে ৪১ রানের লড়াকু ইনিংস খেলেও ট্রেন্ট বোল্টের বলে চালিয়ে খেলতে গিয়ে ক্যাচ আউট হন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান। ১৯ বলে ৭ রান করে আউট হন রবিচন্দ্রণ অশ্বিন। তিনটি চার সহযোগে ১০ বলে ১৩ রান করেন মহম্মদ শামি।

ICC WTC Final : দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিং ভরাডুবি, ম্যাচ জিততে কিউয়িদের প্রয়োজন ১৩৯ রান

ম্যাচের চতুর্থ ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন টিম সাউদি। ৩ উইকেট নেন ট্রেন্ট বোল্ট। বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারার গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন কাইল জেমিসন। এই ইনিংসে এক উইকেট নেন নেইল ওয়াগনার। ১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চা পানের বিরতি পর্যন্ত কোনও উইকেট না হারিয়ে ১৯ রান করেছে নিউজিল্যান্ড। ৫ এবং ৯ রানে ব্যাটিং করছেন যথাক্রমে কিউয়ি ওপেনার টম লাথাম ও ডেভন কনওয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+