ICC WTC Final : বৃষ্টিতে আজও কি ভেস্তে যাবে খেলা? নাকি দেখা যাবে বিরাট-কেন দ্বৈরথ? কী বলছে আবহাওয়া

ICC WTC Final : বৃষ্টিতে আজও কি ভেস্তে যাবে খেলা? নাকি দেখা যাবে বিরাট-কেন দ্বৈরথ? কী বলছে আবহাওয়া

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দিনের মতো চতুর্থ দিনের খেলাও বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। ফলে ম্যাচের তৃতীয় দিন খেলা শেষ হয়েছিল ঠিক যেখানে, সেখান থেকেই আজ অর্থাৎ পঞ্চম দিনের ম্যাচ শুরু হওয়ার কথা। কিন্তু আদৌ খেলা হবে তো, তা নিয়েই আশঙ্কিত হয়েছেন ক্রিকেট প্রেমীরা। ম্যাচের প্রথম এবং চতুর্থ দিনের মতো এদিনের বিরাট-কেন দ্বৈরথও ভেস্তে যাবে না তো? প্রশ্ন ঘুরছে ফ্যানদের মনে।

ICC WTC Final : বৃষ্টিতে আজও কি ভেস্তে যাবে খেলা? নাকি দেখা যাবে বিরাট-কেন দ্বৈরথ? কী বলছে আবহাওয়া

তবে সুখবর যে আবহাওয়া দফতরের পূর্বাভাসে খানিকটা স্বস্তির খবর শোনা গিয়েছে। বলা হয়েছে যে মঙ্গলবার অর্থাৎ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পঞ্চম দিনে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা বিক্ষপ্তিভাবে খেলায় প্রভাব বিস্তার করতে পারে। অর্থাৎ টানা ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলে আবহাওয়া দফতরের তরফে আপাতত জানানো হয়েছে। যদিও সোমবার গভীর রাত থেকে হ্যাম্পাশায়ারে বৃষ্টি শুরু হয়েছে বলে খবর। বর্ষণ সিক্ত এজিয়াস বোলের রূপ দেখা গিয়েছে মঙ্গলবার ভোরেও। তবে বেলা বাড়তেই বারিধারা কিছুটা রণে ভঙ্গ দেবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার ভোর চারটে থেকে পাঁচটা পর্যন্ত সাউদাম্পটনে ৫০ শতাংশ বৃষ্টি হয়েছে। সকাল সাতটা থেকে আটটার মধ্যে বর্ষণের হার কমে ১০ শতাংশে নেমে আসার কথা বলে জানানো হয়েছে। একই পরম্পরা আজ সারাদিন জারি থাকবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস। ফলে সম্পূর্ণ ৯০ ওভার না হলেও খেলা আজ হবে বলেই ধরে নেওয়া যায়। মঙ্গলবার সাউদাম্পটনে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। আকাশ প্রধানত মেঘাচ্ছন্নই থাকবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস। খেলা হবে বলে আশা করেন ক্রিকেট বিশেষজ্ঞরাও।

ম্যাচের প্রথম ইনিংসে ২১৭ রান করে অল আউট হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক ৪৯ রান করেছেন অজিঙ্ক রাহানে। ৪৪ রান করেছেন অধিনায়ক বিরাট কোহলি। জবাবে নিউজিল্যান্ডের শুরুটা দারুণভাবেই করেন দুই ওপেনার। টম লাথাম ও ডেভন কনওয়ের মধ্যে ৭০ রানের পার্টনারশিপ হয়েছে। লাথাম ৩০ রান করে আউট হলেও ৫৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন কনওয়ে। ভারতের হয়ে একটি করে উইকেট নিয়েছেন রবিচন্দ্রণ অশ্বিন ও ইশান্ত শর্মা। আজ খেলা হলে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই পরিলক্ষিত হতে পারে বলে আশা ক্রিকেট প্রেমীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+