ICC WTC Final : সাউদাম্পটনে আজ ক্রিকেট বনাম বৃষ্টির যুদ্ধে জয় হবে কার? কেমন থাকবে আবহাওয়া?

ICC WTC Final : সাউদাম্পটনে আজ ক্রিকেট বনাম বৃষ্টির যুদ্ধে জয় হবে কার? কেমন থাকবে আবহাওয়া?

বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল ভারত বনাম নিউজিল্যান্ডের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিন। দ্বিতীয় দিনে টসের পর খেলা হয়েছে ৬৪.৪ ওভার। ম্যাচের তৃতীয় দিনে আবহাওয়া খানিকটা সদয় থাকায় দেরিতে শুরু হওয়া খেলাতেও অবশিষ্ট থেকে গিয়েছে বেশ খানিকটা অংশ। এই অবস্থায় আজ অর্থাৎ ম্যাচের চতুর্থ দিনের আবহাওয়া কেমন থাকে, সেদিকে নজর ক্রিকেট বিশ্বের। কারণ ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে চলতে থাকা হাড্ডাহাড্ডি মোকাবিলার ফয়সলা দেখতে চায় সবাই।

ICC WTC Final : সাউদাম্পটনে আজ ক্রিকেট বনাম বৃষ্টির যুদ্ধে জয় হবে কার? কেমন থাকবে আবহাওয়া?

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সকাল সকাল ক্রিকেট প্রেমীদের দুঃসংবাদ শোনাতেই হচ্ছে। কারণ সাউদাম্পটনে ভোররাত থেকে শুরু হওয়া বৃষ্টি দিনভর চলবে বলে জানানো হয়েছে। মাঝে মাঝে বর্ষণের পরিমাণ খানিকটা কমলেও পরিস্থিতি থেকে পুরোপুরি রেহাই পাওয়া যাবে না বলে আবহাওয়া দফতরের বক্তব্য।। ম্যাচের প্রথম দিন যেমন আবহাওয়া ছিল, চতুর্থ দিনে তার অ্যাকশন রিপ্লে দেখা যেতে পারে বলে পূর্বাভাস। ফলে আজ খুব বেশি ওভার হওয়ার যে সম্ভাবনা নেই, তা এককথায় বলে দেওয়া যায়।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ সাউদাম্পটনে খেলা শুরুর সময় ৮০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। স্থানীয় সময় দুপুর ১২টা, ২টো এবং বিকেল ৪টে-তেও এজিয়াস বোলে ৬০ থেকে ৭০ শতাংশ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। সঙ্গে ঝড়ো হাওয়াও বইতে পারে বলে খবর। সোমবার সাউদাম্পটনে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস।

ICC WTC Final : সাউদাম্পটনে আজ ক্রিকেট বনাম বৃষ্টির যুদ্ধে জয় হবে কার? কেমন থাকবে আবহাওয়া?

ম্যাচের প্রথম ইনিংসে ২১৭ রান করে অল আউট হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক ৪৯ রান করেছেন অজিঙ্ক রাহানে। ৪৪ রান করেছেন অধিনায়ক বিরাট কোহলি। জবাবে নিউজিল্যান্ডের শুরুটা দারুণভাবেই করেন দুই ওপেনার। টম লাথাম ও ডেভন কনওয়ের মধ্যে ৭০ রানের পার্টনারশিপ হয়েছে। লাথাম ৩০ রান করে আউট হলেও ৫৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন কনওয়ে। ভারতের হয়ে একটি করে উইকেট নিয়েছেন রবিচন্দ্রণ অশ্বিন ও ইশান্ত শর্মা। আজ খেলা হলে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই পরিলক্ষিত হতে পারে বলে আশা ক্রিকেট প্রেমীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+