আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ফয়সালা না হলে কারা চ্যাম্পিয়ন? জেনে নিন নিয়ম

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ওভালে শুরু আগামী বুধবার থেকে। মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। দুই দলই জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে। অস্ট্রেলিয়া এই প্রথমবার ফাইনাল খেলবে। ভারত খেলছে টানা দ্বিতীয়বার।

২ বছর আগে সাউদাম্পটনে ভারতকে প্রথম আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পরাস্ত করেছিল নিউজিল্যান্ড। বৃষ্টিবিঘ্নিত ফাইনালে। এবার বৃষ্টির আশঙ্কা নেই। তবুও যদি বৃষ্টি হয় তাহলে আগেরবারের মতো রিজার্ভ ডে থাকায় চিন্তা তেমন নেই।

রবিচন্দ্রন অশ্বিন

ভারত ও অস্ট্রেলিয়ার এই দ্বৈরথে ওভালের কন্ডিশনে টেস্ট ড্র হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। বিশেষজ্ঞরা মনে করছেন ফয়সালা হবেই। তবে ক্রিকেটপ্রেমীদের মনে এই প্রশ্নও রয়েছে যে যদি ফাইনাল বৃষ্টিতে ব্যাহত হয়, কিংবা টেস্ট ম্যাচটি ড্র হয়ে যায় তাহলে কী হবে?

অস্ট্রেলিয়া এবার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান দখল করেই ফাইনালের টিকিট আদায় করে নিয়েছিল। ভারত সফরে গিয়ে পাকাপাকিভাবে ফাইনালে ওঠা নিশ্চিত হলেও ভারতে আসার আগেই কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল অজিদের ওভালের টিকিট।

চেতেশ্বর পূজারা

ভারত এবার দ্বিতীয় স্থান দখল করে ফাইনালে উঠেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের মাটিতে সিরিজ জেতার ফলেই টানা দ্বিতীয়বার ফাইনাল খেলার যোগ্যতা আদায় করে নিয়েছে টিম ইন্ডিয়া। এবার রোহিত শর্মা অধিনায়ক, হেড কোচ রাহুল দ্রাবিড়। আগেরবার ট্রফি অধরা থাকলেও এবার আইসিসি ইভেন্ট চ্যাম্পিয়ন হওয়ার দীর্ঘ খরা মেটাতে চাইছে ভারত।

ভারতীয় দল অরুণডেল ক্রিকেট ক্লাবে অনুশীলন সারছে। ওভালের পিচ দেখেই কম্বিনেশন চূড়ান্ত করা হবে। ইংল্যান্ডে এখন বৃষ্টি হচ্ছে না। ওভালের উইকেটে স্পিনাররা সহায়তা পান। সে কারণে ভারত একাদশে দুই স্পিনার নিয়েই নামবে। ভারতের অনুীলনে ইল্যান্ডের কন্ডিশনের কথা ভেবে বিশেষভাবে ক্যাচ ধরার প্রশিক্ষণে জোর দেওয়া হয়।

বিরাট কোহলি

এ ছাড়া ভারতীয় দল যে শুধু পেস সহায়ক উইকেটের কথা ভেবেই প্রস্তুত হচ্ছে তা নয়। স্পিন সহায়ক পিচের জন্যও প্রস্তুতি চলছে। বিরাট কোহলি, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারার মতো ব্যাটাররা এমন উইকেটে অনুশীলন করছেন যেখানে শট খেলার সময় ধুলো উড়তে দেখা গিয়েছে। ফলে ভারত নামছে পুরো প্রস্তুতি নিয়েই।

আইপিএল খেলার পর লাল ডিউকস বলে মানিয়ে নিতে কোনও অসুবিধা হবে না বলেই মনে করা হচ্ছে। অজি পেসারদের সঙ্গে স্পিনারদের চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত রোহিত অ্যান্ড কোং। আইসিসির নিয়ম অনুযায়ী, টেস্ট ড্র হলে বা বৃষ্টিতে ফয়সালা রিজার্ভ ডে-তেও না হলে যুগ্মজয়ী ঘোষণা করা হবে। ফলে অস্ট্রেলিয়া একে থেকে ফাইনালে যাওয়ার বাড়তি সুবিধা পাবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+