বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পরিসংখ্যান চাপে রাখবে অস্ট্রেলিয়াকে, ওভালে ভারতের রেকর্ড কেমন?

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৭ জুন থেকে লন্ডনের ওভালে মুখোমুখি হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া। দুই দলের সর্বশেষ সিরিজে দেশের মাটিতে জিতেছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ভারত খেলছে টানা দ্বিতীয়বার।

অস্ট্রেলিয়া এবারই প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে। আগের সংস্করণের ফাইনালে ভারতকে হারিয়ে দিয়েছিল নিউজিল্যান্ড। দুই দলের দ্বৈরথ হাড্ডাহাড্ডি হলেও ওভালে অস্ট্রেলিয়ার ট্র্যাক রেকর্ড মোটেই সুখকর নয়।

অস্ট্রেলিয়া অ্যাশেজ

২০১৯ সালের অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়া শেষবার খেলেছে ওভালে। সেবার ইংল্যান্ড ১৩৫ রানে পঞ্চম টেস্ট জিতে সিরিজ ২-২ করেছিল। যদিও সেবার অ্যাশেজ দখলে রাখে অস্ট্রেলিয়া। ১৮৮০ সালে এই স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। সেই টেস্টে জিতেছিল ইংল্যান্ড। অজিরা প্রথম এখানে জেতে ১৮৮২ সালে।

এই স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ৩৮টি টেস্ট খেলেছে। জিতেছে মাত্র ৭টিতে। সাফল্যের হার ১৮.৪২ শতাংশ, যা ইংল্যান্ডের অন্য স্টেডিয়ামগুলিতে অজিদের সবচেয়ে খারাপ পারফরম্যান্স। গত ৫০ বছরে জয় মাত্র ২টি টেস্টে। ইংল্যান্ডে অস্ট্রেলিয়া সবচেয়ে বেশি সফল লর্ডসে। ২৯ ম্যাচে ১৭টি জয়। যে সাফল্যের হারে অজিরা টেক্কা দিয়েছে ইংল্যান্ডকেও।

প্যাট কামিন্স

২০১৫ সালে শেষবার ওভালে টেস্ট জিতেছে অজিরা। তার আগে জয় ২০০১ সালে। ওভালে ভারতের ট্র্যাক রেকর্ডও যে খুব ভালো তা বলা যাবে না। এখানে ভারত ২টি টেস্ট জিতেছে, ড্র হয়েছে সাতটি, হেরেছে পাঁচটি ম্যাচে। যদিও ৪০ বছর পর ভারত এখানে টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল ২০২১ সালে।

বিরাট কোহলি

২০২১ সালের ওভাল টেস্টে ভারত ১৫৭ রানে হারিয়ে দিয়েছিল ইংল্যান্ডকে। এই জয় পাঁচ টেস্টের সিরিজে ভারতকে এগিয়ে দিয়েছিল ২-১ ব্যবধানে। ১২৭ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছিলেন রোহিত শর্মা। ওভাল টেস্ট খেলা হবে ডিউকস বলে। পেসাররা সাহায্য পাবেন। তবে এখানকার উইকেট ব্যাটিং সহায়কও হয়ে থাকে।

ভারত ওভাল টেস্ট

২০০২ সালে ওভালে ভারত-ইংল্যান্ড টেস্ট ড্র হয়েছিল। ২০০৭ সালের টেস্টটিও ড্র হয়। ২০১১ সালে ইংল্যান্ড হারিয়ে দিয়েছিল ভারতকে, জয় ইনিংস ও ৮ রানে। ২০১৪ সালের পর ওভালে হারেনি ভারত। ২০১৪ সালে ইংল্যান্ড জেতে ইনিংস ও ২৪৪ রানে।

বিরাট কোহলি

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ২০২১ থেকে ২০২৩ সালের যে দ্বিতীয় চক্রটির ফাইনাল খেলা ৭ তারিখ থেকে শুরু, তাতে এক নম্বর দল হিসেবেই অস্ট্রেলিয়া ফাইনালে উঠেছে। আজ থেকে পূর্ণশক্তির অস্ট্রেলিয়া জোরকদমে অনুশীলনে নামবে। ৮ বছর ধরে ভারতকে টেস্ট সিরিজে হারাতে পারেনি অস্ট্রেলিয়া। এই বিষয়টিও চাপেই রাখবে অজিদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+